শনিবার, আগস্ট ২২, ২০২৬
30 C
Dhaka

ঢাকায় এসার এক্সক্লুসিভ স্টোর চালু

ড্যাফোডিল কম্পিউটারের সঙ্গে অংশীদারিত্বে এসার এক্সক্লুসিভ স্টোর আনলো। 

টেকভিশন২৪ প্রতিবেদক: বৈশ্বিক কম্পিউটার বাজারের নেতৃত্বদানকারী ব্র্যান্ড এসার রিটেইল ব্যবসাকে আরও বাড়ানোর অংশ হিসেবে আজ রোববার দেশে নতুন একটি এক্সক্লুসিভ স্টোর উন্মোচন করেছে। নতুন স্টোরটি ঢাকার বনানীর কামাল আতাতুর্কে অবস্থিত।

এই এলাকায় স্টোরটির মাধ্যমে নিজেদের পদচারণা শুরু করল এসার। স্টোরটি থেকে গ্রাহকরা তাদের প্রয়োজনীয় কম্পিউটার সামগ্রী ও কম্পিউটিংয়ের উপকরণ পাবেন। নতুন এক্সক্লুসিভ স্টোরটিতে থাকছে বড় পরিসরের সব পণ্য, যার মধ্যে এসারের ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, প্রোজেক্টরসহ এক্সক্লুসিভ রিটেইল স্পেস।

স্টোর উদ্বোধন অনুষ্ঠানে এসার ভারত ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সঞ্জীব মেথানি বলেন, ‘বাংলাদেশে প্রথম এক্সক্লুসিভ স্টোর চালু করতে পারায় আমরা আনন্দিত। ঢাকা আমাদের মূল বাজার এবং আমরা কথা দিচ্ছি এই অঞ্চলে শিগগির আরেকটি এক্সক্লুসিভ স্টোর চালু করা হবে। নতুন স্টোরটি গ্রাহকদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করবে এবং একটি ছাদের নিচেই গ্রাহকরা নতুন সব প্রযুক্তি ও প্রযুক্তিপণ্য পাবেন। একই সঙ্গে করোনা মহামারির এই সময়ে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মানার সব নীতিমালা মেনে কর্মী ও গ্রাহকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করছি স্টোরটিতে।’

নতুন এক্সক্লুসিভ স্টোরটি গ্রাহকদের সর্বোচ্চ পরিষেবার দেবার একটা প্রচেষ্টা থেকেই চালু হয়েছে এবং এখানে পরস্পরের যোগাযোগ ও তথ্যবহুল সব অভিজ্ঞতা বিনিময় করা সম্ভব হবে। এসারের পণ্যে থাকবে আকর্ষণীয় সব অফার। এক বছরের বেশি সময় ধরে দেশে গ্রাহক ও পার্টনারদের মধ্যে সম্পর্ক মজবুত করতে ব্র্যান্ডটি জোরেশোরে কাজ শুরু করেছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শহিদ-উল মুনীর, ড্যাফোডিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সবুর খান, ফ্লোরা লিমিটেডের ডিরেক্টর সোফিয়া ইসলাম, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহিবুল হাসান, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার সমীর সরকার, ইউসিসির হেড অব প্রোডাক্ট জয়নুস সালাকিন ফাহাদ এবং এসারের বিজনেস ম্যানেজার সরোয়ার জাহান।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি