শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
33.3 C
Dhaka

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে “প্রথম উদ্যোক্তা পুনর্মিলনী ২০২২” আয়োজন

টেকভিশন২৪ ডেস্ক: এলামনাই উদ্যোক্তাদের অভিনন্দন জানাতে এবং বর্তমান শিক্ষার্থীদের সাথে মৈত্রীর সেতুবন্ধন তৈরী করতে  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের উদ্যোগে ১০ সেপ্টেম্বর ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে “প্রথম উদ্যোক্তা পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইনোভেশন এন্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের প্রধান কামরুজ্জামান দিদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. মাহবুব উল হক মজুমদার, একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল, ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের (এফবিই) ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ছাত্র বিষয়ক পরিচালক ড. সৈয়দ মিজানুর রহমান রাজু, সহযোগী অধ্যাপক মোহাম্মদ শিবলী শাহরিয়ার প্রমুখ।

বর্তমান উদ্যোক্তা যুগের কথা তুলে ধরে প্রধান অতিথি ড. মোঃ সবুর খান বলেন, “আমাদের উচিত সহিংসতা পরিহার করে  করে একে অপরকে সাহায্য করা এবং প্রয়োজনে অর্থ দিয়ে একে অপরকে সাহায্য করা এবং একসাথে বেড়ে উঠা। তিনি শিক্ষার্থীদের সর্বদা সৃজনশীল চিন্তাভাবনা করার এবং ব্যবসায় এটি প্রয়োগ করার পাশপাশি তিনি উদ্যোক্তাদের  কখনই আশা না হারানোর আহবান জানান।

তিনি আরও বলেন, সফল উদ্যোক্তা হতে হলে ধৈর্য ধরে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে, অনেক বাধা আসবে কিন্তু ভয়কে জয় করতে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি