শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
33.3 C
Dhaka

রোবটকে সিইও পদে বসালো চীনা প্রতিষ্ঠান !

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। একটি রোবটকেই প্রতিষ্ঠানের সিইও পদে বসানো হলো। যুগান্তকারী এই কাজটি করেছে চীনা মোবাইল গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেটড্রাগন ওয়েবসফট।

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিষ্ঠানটিতে রোবটের নির্দেশে চলবে মানুষ। বিশ্বে এই প্রথম এমন কাণ্ড ঘটল। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হিউম্যানয়েড ওই রোবটটির নাম ‘ট্যাং ইউ’। গত মাসে নিয়োগের পর মিস ট্যাং ইউ ফুজিয়ান নেটড্রাগন ওয়েবসফটে তার কাজ শুরু করেছে।  

কোম্পানিটির বিবৃতিতে জানা গেছে, প্রতিষ্ঠানের দৈনন্দিন কর্মকাণ্ডে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়তা করবে এই রোবট। এভাবে ঝুঁকি-ব্যবস্থাপনা সিস্টেমকে আরও বেশি কার্যকরী করতে কাজ করবে ট্যাং ইউ।

সংস্থাটি জানিয়েছে, আর পাঁচজন সিইওর মতোই কাজ করবেন ট্যাং ইউ। তিনি সংস্থার ‘সাংগঠনিক ও দক্ষতা উন্নয়নের’ বিষয়ে নেতৃত্ব দেবেন। অর্থাৎ এটি কোনো প্রযুক্তি সংস্থার প্রতীকী নিয়োগ ভাবার কোনো কারণ নেই।

কাজটা মোটেও হেলাফেলা করার মতো নয়। যে সংস্থার শীর্ষ পদে তাকে নিয়োগ দেয়া হয়েছে, তা মোট ভ্যালুয়েশন ১০ বিলিয়ন মার্কিন ডলারের চেয়েও বেশি।

সংস্থাটি জানিয়েছে, রিয়েল-টাইম ডেটা, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, বিশ্লেষণমূলক পদক্ষেপ ইত্যাদির মাধ্যমে সংস্থার দৈনন্দিন পরিচালনার অংশ হিসেবে কাজ করবেন এই হিউম্যানয়েড রোবট। অর্থাৎ, একজন মানুষ সিইও হলে যা যা করতেন, সেই সবই করবেন ট্যাং ইউ।

নেটড্রাগন ওয়েবসফটের প্রতিষ্ঠাতা ড. ডেজিয়ান লিউ বলেন, আমরা বিশ্বাস করি এআই হচ্ছে কর্পোরেট ব্যবস্থাপনার ভবিষ্যৎ। কোম্পানির ভবিষ্যৎ কৌশলগত প্রবৃদ্ধির কথা মাথায় রেখে এ পদক্ষেপ নেয়া হয়েছে। -সময়টিভি অনলাইন অবলম্বনে

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি