শনিবার, আগস্ট ৮, ২০২৬
27.2 C
Dhaka

১৭ কোটি টাকার বিদেশি বিনিয়োগ পেলো টেন মিনিট স্কুল

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম শীর্ষ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি সেকইয়া ক্যাপিটাল ইন্ডিয়া- এর ‘সার্জ’ – প্রোগ্রামের আওতায় বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল (10minuteschool.com) ১৭ কোটি টাকার (২ মিলিয়ন ইউএস ডলার সমমূল্যের) বিদেশি বিনিয়োগ।  সর্বপ্রথম বাংলাদেশি এড-টেক কোম্পানি হিসেবে টেন মিনিট স্কুল এই বিনিয়োগ পেয়েছে। এই বিনিয়োগ নতুন প্রোডাক্ট ও কন্টেন্ট তৈরি, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের বিস্তারে ব্যাবহৃত হবে।

বিনিয়োগ প্রসঙ্গে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক আয়মান সাদিক বলেন, “২০২১ সালে টেন মিনিট স্কুল ব্যবসায়িকভাবে ১২ গুণ বড় হয় এবং আমাদের ইউজারদের কাছে টেন মিনিট স্কুল অ্যাপটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সেকইয়া ক্যাপিটাল ইন্ডিয়া থেকে পাওয়া এই বিনিয়োগ টেন মিনিট স্কুলের প্রোডাক্ট, টেকনোলজি, দক্ষ জনবল এবং কার্যক্রমের বিস্তার ঘটাতে বেশ সাহায্য করবে। আশা করি,  আমরা নতুন বছরে এই বিনিয়োগের মাধ্যমে টেন মিনিট স্কুলের বিকাশ আরো ত্বরান্বিত করে আমাদের শিক্ষার্থীদের কাছে গুণগত শিক্ষা পৌঁছে দিতে পারব।” এছাড়াও মানসম্পন্ন কন্টেন্ট তৈরিতে এই বিনিয়োগ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

২০২০ এর শুরুর দিকে করোনা মহামারীতে দেশের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম যখন থমকে যায়, তখন অনলাইন শিক্ষাব্যবস্থা নতুন করে জনপ্রিয়তা পেতে শুরু করে। লকডাউনেও যাতে পড়াশোনা থেমে না থাকে এই চেষ্টায় নতুন নতুন কোর্স ও বই বের করে ই লার্নিং প্রতিষ্ঠানগুলো। শুধু এই মহামারীর সময় প্রায় ৯০ লাখ নতুন শিক্ষার্থী যুক্ত হয় টেন মিনিট স্কুলের সাথে। ১৭,০০০ নতুন ভিডিও লেকচার যুক্ত হয় তাদের শিক্ষা কার্যক্রমে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের কাছে ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজলভ্য এবং সাশ্রয়ী করার লক্ষ্য নিয়ে ২০১৫ সালে আয়মান সাদিক ও আবদুল্লাহ আবইয়াদ রাইদের হাত ধরে টেন মিনিট স্কুলের যাত্রা শুরু হয়। “নেভার স্টপ লার্নিং” মূলমন্ত্র নিয়ে শুরু হওয়া টেন মিনিট স্কুলের কার্যক্রম প্রথমে শুধুমাত্র ভর্তিপরীক্ষা প্রস্তুতি কেন্দ্রিক হলেও এখন তা আরো প্রসারিত হয়েছে। সারা দেশব্যাপী ভালো মানের শিক্ষামূলক অনলাইন কন্টেন্ট পৌছানোর জন্য কাজ করছে টেন মিনিট স্কুল। বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ এই লার্নিং অ্যাপটি ব্যবহার করছে ৩০ লক্ষের বেশি শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি স্পোকেন ইংলিশ, পাওয়ারপয়েন্ট, ফ্রিল্যান্সিং, ফেসবুক মার্কেটিং, কোরআন শিক্ষা সহ আরও অনেক ধরনের কোর্স থাকার ফলে সাশ্র‍য়ী মূল্যে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে টেন মিনিট স্কুল।

২০২২ সালের শুরুতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্যে লাইভ কোচিং ক্লাস, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্যে টেস্ট পেপার সলভ প্রোগ্রাম, ভর্তি পরীক্ষা ও বিসিএসের সম্পূর্ণ প্রস্তুতি কোর্স, তৃতীয়-দ্বাদশ শ্রেণির ইন্টার‍্যাক্টিভ অ্যাকাডেমিক বইয়ের পাশাপাশি ২৫টিরও বেশি স্কিল ডেভেলপমেন্ট কোর্স আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এছাড়াও দক্ষ, উৎসাহী এবং পরিশ্রমী তরুণদেরকেও তাদের প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং, কন্টেন্ট এবং মার্কেটিং টিমে নেওয়ার জন্য খুঁজছে টেন মিনিট স্কুল (অ্যাপ্লাই করতে ভিজিট করতে হবে: https://10minuteschool.com/careers). 

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি