বুধবার, জুন ২৪, ২০২৬
34.6 C
Dhaka

বাজারে এলো প্রিমো এসএইট, ওয়ালকার্টে মূল্যছাড়সহ ফ্রি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: সাশ্রয়ী দামে দারুণ সব ফিচারের স্মার্টফোন বাজারে ছাড়ছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ। ফলে গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয় বাংলাদেশে তৈরি ওয়ালটনের অত্যাধুনিক প্রযুক্তির সব ডিভাইস। এবার দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি বাজারে ছাড়লো নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। যার মডেল ‘প্রিমো এসএইট’। ফোনটির ডিজাইন, ক্যামেরা, বিল্ট কোয়ালিটি, ব্যাটারিসহ অন্যান্য কনফিগারেশন ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মন জয় করে নিয়েছে।

ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) এস এম রেজওয়ান আলম জানান, সম্পূর্ণ থ্রিডি গ্লাস প্যানেলে তৈরি ‘প্রিমো এসএইট’ যেমন দৃষ্টিনন্দন, তেমনই অত্যাধুনিক ফিচারে ভরপুর। মিরর ব্ল্যাক এবং ওশেন ব্লু রঙের ডিভাইসটির ফিংগারপ্রিন্ট সেন্সরটি সাইড মাউন্টেড। ডিভাইসটি মাত্র ৮.৬ মিলিমিটার স্লিম। ফলে এর ডিজাইন ও বিল্ট কোয়ালিটি গ্রাহককে প্রিমিয়াম ফিল দেয়।

ওয়ালটন মোবাইলের চিফ সেলস অফিসার এম.এ. হানিফ জানান, দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ২০,৯৯০ টাকায়। পাশাপাশি ঘরে বসেই ওয়ালটন গ্রুপের ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়ালকার্ট (walcart.com) থেকে ৮ শতাংশ মূল্যছাড়ে ফোনটি কেনা যাচ্ছে ১৯,৩১৩ টাকায়। ওয়ালটকার্ট থেকে কেনায় পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুযোগসহ সঙ্গে থাকছে ফ্রি হোম ডেলিভারি। দেশের সব ওয়ালটন প্লাজায় রয়েছে কিস্তিতে কেনার সুবিধা।

ওয়ালটন মোবাইলের ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন্সের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, ‘প্রিমো এসএইট’ ফোনটিতে রয়েছে ২১:৯ অ্যাসপেক্ট রেশিওর ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে। ৪০০ নিটস ব্রাইটনেস সমৃদ্ধ পর্দার রেজ্যুলেশন ২৪৬০ বাই ১০৮০ পিক্সেল। ৯০ হার্জ ডিসপ্লে ব্রাইটনেস রেট থাকায় গেমিং হবে আরো স্মুথ।

স্মার্টফোনটির অন্যতম বিশেষ ফিচার এর ক্যামেরা। ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১.৭ অ্যাপারচার সমৃদ্ধ এআই কোয়াড (চার) ক্যামেরা সেটআপ। আকর্ষণীয় সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে ২.০ অ্যাপারচারের পিডিএএফ প্রযুক্তির ৮ মেগাপিক্সেল মিডল পাঞ্চহোল ক্যামেরা।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা রয়েছে। এছাড়া, ১০১ দিনের প্রায়োরিটি সেবাসহ স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে জোরদার করতে টেকনিক্যাল ওয়ার্কশপ...

আর্থিক অপরাধ প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের সাথে বিকাশের ধারাবাহিক মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন জুয়া, হুন্ডি এবং মানি লন্ডারিংয়ের মতো...

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সিএসই রিসার্চ ডে ২০২৬’ অনুষ্ঠিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি