রবিবার, নভেম্বর ৮, ২০২৬
22.8 C
Dhaka

দেশের স্টোরগুলোতে স্যামসাং গ্যালাক্সি এস২১এফই ৫জি স্মার্ট ডিভাইস, দাম ৬৯,৯৯৯ টাকা

আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি এস২১এফই ফাইভজি স্মার্ট ডিভাইস। বছরের প্রথম ফাইভজি ডিভাইসটি স্যামসাং ব্র্যান্ড শপ ও রিটেইল স্টোরগুলোতে ৬৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

টেকভিশন২৪ ডেস্ক: চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত অনলাইন ও স্যামসাং ব্র্যান্ড শপগুলো থেকে নতুন এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি প্রি-অর্ডার করা যাবে। নির্দিষ্ট ব্যাংকের কার্ড দিয়ে বিনাসুদে ১২ মাসের ইএমআই সুবিধায় ক্রেতারা এই ডিভাইসটি কিনতে পারবেন। যেসব ক্রেতারা প্রি- অর্ডার করবেন তারা একজোড়া গ্যালাক্সি বাডস+, পাঁচ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং জিপি/রবি/ বাংলালিংক এর ১৫ জিবি পর্যন্ত ডেটা বান্ডেল পাবেন।

এ নিয়ে স্যামসাং মোবাইলের হেড অব বিজনেস মূয়ীদুর রহমান বলেন, “আগের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর ফিচারের তুলনায় স্যামসাং গ্যালাক্সি এস২১ ফ্যান এডিশনে কিছু ফিচার কমিয়ে আনা হয়েছে, ফলে স্যামসাং ব্যবহারকারীরা এ ফোনটি আরো সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন। গ্যালাক্সি এস২১এফই ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীরা অত্যাধুনিক প্রযুক্তিসহ শক্তিশালী ফাইভজি নেটওয়ার্ক সেবা উপভোগ করতে পারবেন। এই ডিভাইসটি বাজারে নিয়ে আসার পাশাপাশি বেশ কিছু দুর্দান্ত অফারও নিয়ে এসেছে স্যামসাং, যা ক্রেতাদের ফোন কেনা ও ব্যবহারের বিষয়টিকে আরো উপভোগ্য করবে।”

গত ৬ জানুয়ারি ট্যাব এক্সপোতে স্যামসাং তাদের বহুল প্রত্যাশিত ফ্ল্যাগশিপ ডিভাইসটি উন্মোচন করে। দুর্দান্ত পারফরমেন্সের স্যামসাংয়ের নতুন এ ডিভাইসটিতে এর আগের স্যামসাং গ্যালাক্সি এস২১ ডিভাইসটির মতো অনন্য কিছু ফিচার রয়েছে।   

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি