শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
33.3 C
Dhaka

সৌদি আরবে হাজিদের দিকনির্দেশনা দিচ্ছে রোবট, কথা বলছে বাংলাতেও

টেকভিশন২৪ ডেস্ক: হজ পালনে যাওয়া মুসল্লিদের দিক নির্দেশনা দিচ্ছে রোবট। সৌদি আরবের মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে বহুভাষী রোবট নানা পরিষেবা দিচ্ছে হাজিদের। বাংলাসহ মোট ১১টি ভাষায় কথা বলে এই রোবট। বিভিন্ন ভাষায় হাজিদের সমস্ত প্রশ্নের ঠিক ঠিক জবাব দিচ্ছে রোবটগুলো। মূলত হজ পালন সহজতর করতেই কৃত্রিম বুদ্ধিমত্তার নানা ধরনের রোবট ব্যবহার করছে সৌদি প্রশাসন। এবারই প্রথম কাজ শুরু করলো বহুভাষী রোবট। খবর গালফ নিউজের।

মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে হাজিদের যাতায়াতসহ নানা বিষয়ে দিক নির্দেশনার পাশাপাশি হজের আচার-আনুষ্ঠানিকতার কথাও স্মরণ করিয়ে দিচ্ছে এই রোবটগুলো। অবিকল মানুষের মতো হাত নেড়ে কথাও বলছে বিভিন্ন ভাষায়। এমনকি ইসলামিক স্কলারদের সাথে যোগাযোগ স্থাপনের ব্যবস্থাও করে দিচ্ছে। মূলত হজের নানা আনুষ্ঠানিকতা পালন সহজ করতেই অত্যাধুনিক এই প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে সৌদি প্রশাসন।

হুভাষী এই রোবট আরবি ছাড়াও বলতে পারে আরও ১০টি ভাষা। বাংলা, ইংরেজি, ফরাসি, রুশ, পার্সি, তুর্কি, মালয়, উর্দু, চীনা এবং হাউসা ভাষায় দিকনির্দেশনা দিতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রতিটি রোবটের টানা আট ঘণ্টা সেবা দেয়ার সক্ষমতা রয়েছে।

বিগত কয়েক বছর ধরেই সৌদি আরবে হাজিদের ভিড় সামাল দেয়া এবং হজ ব্যবস্থাপনা উন্নত করার জন্য বিশেষভাবে লক্ষ্যণীয় হচ্ছে প্রযুক্তির ব্যবহার। দিকনির্দেশনা ছাড়াও রোবটের সাহায্যে স্মার্ট পরিষেবাগুলোর মধ্যে রয়েছে জীবাণুমুক্তকরণ, জমজমের পানি ও পবিত্র কোরআন শরিফ বিতরণ। হাজিদের গতিবিধি আর চলাফেরাও তদারকি করা হয় প্রযুক্তি সংযোগের মাধ্যমে।

করোনা মহামারির পর কোনো বিধিনিষেধ ছাড়া এবারই পূর্ণাঙ্গ পরিসরে হজ পালনের সুযোগ পাচ্ছেন গোটা বিশ্বের মুসল্লিরা। এই প্রযুক্তির মাধ্যমে তাদের হজযাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে প্রত্যাশা সৌদি কর্তৃপক্ষের। -সূত্র:যমুনাটিভি

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি