শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
29 C
Dhaka

প্রথমবারের মতো মানব মস্তিষ্কের কোষ দিয়ে জীবন্ত রোবট!

কলকারখানার পাশাপাশি এখন দৈনন্দিন বিভিন্ন কার্যক্রমেও রোবটের ব্যবহার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর জনপ্রিয়তার ফলে রোবটের উন্নয়নও জোরালো হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো মানব মস্তিষ্কের কোষ দিয়ে তৈরি হলো রোবটের মস্তিষ্ক। এতে চলতি পথের কোনো বাধা পেরোনো থেকে শুরু করে নিজের ইচ্ছায় যেকোনো জিনিস তুলতে পারবে রোবটটি। দরকার হবে না আলাদা কোনো কমান্ড বা প্রোগ্রামিং কোড।

রোবট চলতে পারে, মানুষের কাজ সহজ করতে পারে। তবে সব ক্ষেত্রেই কাজ অনুযায়ী রোবটকে পরিচালনায় তৈরি করে দিতে হয় আলাদা প্রোগ্রামিং কোড।

রোবটের কার্যক্রমকে সহজতর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে যখন অনেক হইচই; তখন চীনের একদল গবেষক গেলেন আরও কয়েকধাপ এগিয়ে।

ইতিহাসে প্রথমবারের মতো কোনো রোবটের কৃত্রিম মস্তিষ্ক তৈরিতে তারা ব্যবহার করেছেন মানব মস্তিষ্কের কোষ। যার ফলে রোবট কোনো আলাদা প্রোগ্রামিং কোড ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে যেকোনো বাধা টপকে চলতে পারছে, নিজ ইচ্ছায় যেকোনো জিনিস তুলতে পারছে।

সম্প্রতি চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদন বলছে, চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা মানুষ ও রোবোটের বুদ্ধিমত্তার সংমিশ্রণকে নতুন এক যুগে নিয়ে যাওয়ার আভাস দিচ্ছে। রোবটগুলোতে একটি কৃত্রিম মস্তিষ্কের পাশাপাশি রয়েছে একটি নিউরাল চিপও।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি