শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29 C
Dhaka

মানুষে মানুষে সম্প্রীতি উদযাপনে কণা ক্যাফেতে সঙ্গীত আসর

টেকভিশন২৪ ডেস্ক : কোভিড-১৯ মহামারী স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটালেও মানুষকে বিচ্ছিন্ন করতে পারেনি। বরং পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। মানুষে মানুষে এই সম্প্রীতি উদযাপনে দেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে রাজধানীর কণা ক্যাফেতে আয়োজন করা হচ্ছে ‘অ্যামেক্স এক্সপ্রেস আনপ্লাগড অ্যাট কণা’ শীর্ষক সঙ্গীত আসরের। গত শুক্রবার রাতে এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় তরুণ শিল্পী মিনার।

রাজধানীর লেকশোর হোটেলে প্রাঙ্গণে অবস্থিত কণা ক্যাফে হাওয়াইয়ান পানীয় ও পোক বোলের জন্য সুপরিচিত। এটি কাজী মাহজুজা মায়সুন ও রাদ সাইফ রহমানের একটি যৌথ উদ্যোগ, যেখানে সামিরা ওয়াদুদ মেন্যু নির্ধারণ এবং পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শক হিসেবে যুক্ত আছেন।

কণা ক্যাফের এ উদ্যোগে সঙ্গে আছে সিটি ব্যাংক লিমিটেডও। আগামীতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

মাহজুজা বলেন, আমরা এরই মধ্যে কিছু আনপ্লাগড নাইটের আয়োজন করেছি এবং আশা করছি আগামীতে অব্যাহত থাকবে। তিনি জানান, এরই মধ্যে বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী কণা ক্যাফেতে পারফর্ম করার বিষয়টি নিশ্চিত করেছেন। অচিরেই এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেয়া হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি