মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
27.4 C
Dhaka

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের ‘টাইটেল স্পন্সর’ ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: মুজিববর্ষে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের ‘টাইটেল স্পন্সর’ হয়েছে ওয়ালটন গ্রুপ। এ নিয়ে টানা দশম বারের মতো জাতীয় ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর হলো বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ স্পন্সরড বাই ওয়ালটন।’

বড় দৈর্ঘ্যের ক্রিকেটের দেশের প্রধানতম ঘরোয়া টুর্নামেন্ট ‘জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল)’ পর্দা উঠছে ২২ মার্চ। এ টুর্নামেন্ট দিয়ে করোনা পরবর্তীকালে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট। এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ অনুষ্ঠিত হলেও সেখানে সীমিত সংখ্যক খেলোয়াড় সুযোগ পেয়েছিলেন। এবার ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন।

যেখানে ক্রিকেট, সেখানেই ওয়ালটন। বিশেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেখানেই খেলতে যাচ্ছে- সেখানেই ওয়ালটন থাকছে। গত এক দশক ধরে এর তেমন কোনো ব্যত্যয় হয়নি। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট, সবখানেই রয়েছে ওয়ালটন গ্রুপ। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ ও মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগে টানা ৯ বছর এবং জাতীয় ক্রিকেট লিগে টানা দশ আসরের স্পন্সর ওয়ালটন।

পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) একটি ফ্র্যাঞ্চাইজির মালিকও ওয়ালটন। এরই মধ্যে তারা প্রতিযোগিতার প্রথম ও চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, ‘ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশি খেলোয়াড়দের সঙ্গে আছে ওয়ালটন। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন এবং আগামী দিনের তারকা খেলোয়াড় তৈরির প্রক্রিয়াগুলোতে ওয়ালটন অবদান রাখতে চায়। আশা করছি লংগার ভার্সন ক্রিকেটে বাংলাদেশ দলের শক্তিকে মজবুত করবে এবারের জাতীয় ক্রিকেট লিগ।’

জাতীয় ক্রিকেট লিগে দুই টায়ারে অংশগ্রহণ করবে সাতটি বিভাগীয় দল ও ঢাকা মেট্রো। প্রথম টায়ারে রয়েছে খুলনা, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগ। দ্বিতীয় স্তরে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ।
এবারও যথারীতি ডাবল লিগ পদ্ধতিতে প্রতিটি দল নিজেদের টায়ারের অপর তিনটি দলের মুখোমুখি হবে। টায়ার টু এর চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে টায়ার ওয়ানে উত্তীর্ণ হবে। আর টায়ার ওয়ানে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল টায়ার টু-তে নেমে যাবে।

চারটি ভেন্যুতে একযোগে শুরু হবে জাতীয় লিগের খেলা। প্রথম দুই রাউন্ডের সূচি ঘোষণা করেছে বিসিবি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি