রবিবার, জুলাই ২৬, ২০২৬
26.1 C
Dhaka

প্রতারণামূলক অ্যাপ শনাক্ত করবে গুগল

টেকভিশন২৪ ডেস্ক: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) স্বক্ষমতা বাড়িয়ে এবার ব্যবহারকারীদের স্মার্টফোনের প্রতারণামূলক বা জালিয়াতি করা অ্যাপ শনাক্ত করবে গুগল।

গুগল তার সবশেষ বার্ষিক ডেভলপার কনফারেন্সে ঘোষণা দিয়েছে এআই স্বক্ষমতা বাড়ানোর। এখন থেকে প্রতিষ্ঠানটি গুগল প্লে প্রোটেক্টের মাধ্যমে ‘লাইভ থ্রেট’ শনাক্ত করে দেবে। ফলে স্মার্টফোনের ইনস্টল করা যে কোনো ধরনের ম্যালওয়ার বা জালিয়াতি করা অ্যাপ আরও সহজে শনাক্ত হয়ে ব্যবহারকারীকে সতর্ক করবে।গুগল প্লে প্রোটেক্ট প্রতিদিন ২০০ বিলিয়ন অ্যান্ড্রয়েড অ্যাপ স্ক্যান করবে, যা ৩ বিলিয়নেরও বেশি ব্যবহারকারীকে ম্যালওয়্যার থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে বলে জানানো হয়েছে।

এই ফিচারটি এতটাই কার্যকরী হবে যে, কখনো কোনো অ্যাপ যদি প্রতারণা এবং অপব্যবহারের কোনো উদ্দেশ্যে কাজ করা শুরু করে, তাহলে তাৎক্ষণিক গুগলের ‘লাইভ থ্রেট’ তা শনাক্ত করবে। গুগল প্লে প্রোটেক্টের অন-ডিভাইস এআই ফিচার ব্যবহার করে এই ‘লাইভ থ্রেট’ শনাক্ত করা সম্ভব হবে। তাছাড়া যে কোনো অ্যাপের সন্দেহজনক কোনো কিছু পেলেই তা সরাসরি গুগলকে জানিয়ে দেবে প্লে প্রোটেক্ট এবং ব্যবহারকারীকেও সঙ্গে সঙ্গেই সতর্ক করা হবে।


স্মার্টফোনের কোনো অ্যাপ যদি পরবর্তীতে মডিফাই করা হয় বা অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয়, তবে ঝুঁকিপূর্ণ যে কোনো কিছু শনাক্ত এবং যে কোনো আক্রমণ থেকে ‍ডিভাইসকে প্রতিরোধের জন্য কার্যকরী পদক্ষেপ দেবে গুগল।গুগল পিক্সেল, অনর, লেনোভো, নাথিং, ওয়ানপ্লাস, অপো এবং অন্যান্য নির্মাতারাও এই বছরের শেষের দিকে তাদের স্মার্টফোনে এই ফিচার সেট-আপ করবে বলে জানা যায়।-সূত্র সময়

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি