শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.5 C
Dhaka

জিমেইলে যোগ হচ্ছে নীল টিক

টেকভিশন২৪ ডেস্ক: এবার গুগলের ই–মেইল সেবায় যুক্ত হতে যাচ্ছে নীল টিক। পরিচয় শনাক্তকরণের অংশ হিসেবে ই–মেইল প্রেরকের নামের পাশে এই নীল টিক চিহ্ন দেখাবে প্রতিষ্ঠানটি। এক ব্লগে গুগল জানিয়েছে, এ সুবিধা কোনো ই–মেইলের উৎস বৈধ, নাকি স্ক্যামাররা পাঠিয়েছেন, তা শনাক্তে ব্যবহারকারীকে সাহায্য করবে।

প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত জিমেইলে শনাক্তকরণ সুবিধা নীল টিক চিহ্ন চালু হবে। শনাক্তকরণের নতুন এ সুবিধা জিমেইলে বর্তমানে থাকা ব্র্যান্ড ইন্ডিকেটর ফর মেসেজ আইডেন্টিফিকেশনের (বিআইএমআই) ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিআইএমআই সুবিধায় গৃহীত ই–মেইলে প্রতিষ্ঠানের ব্র্যান্ড লোগো প্রদর্শনের সুযোগ থাকে। ফলে প্রাপকেরা এ সুবিধায় ই–মেইল ঠিকানার পাশে লোগো দেখে বার্তার বৈধতা সম্পর্কে নিশ্চিত হতে পারেন। যেসব প্রতিষ্ঠানের বিআইএমআই সুবিধা চালু রয়েছে, তারা স্বয়ংক্রিয়ভাবেই নীল টিক চিহ্ন পাবেন।

জিমেইলের নীল টিকের ওপর মাউস রাখলে সেখানে শনাক্তকরণ সম্পর্কে একটি বার্তা প্রদর্শিত হবে। এ বার্তায় ‘ই–মেইল প্রেরককে যাচাই করা হয়েছে’—নিয়ে এখন প্রযুক্তি জগতে টুইটার বেশ আলোচনার সৃষ্টি করেছে। তবে টিন্ডার, পিনটারেস্ট থেকে শুরু করে ইউটিউব সব প্রতিষ্ঠানেরই এ ধরনের শনাক্তকরণ সুবিধা চালু রয়েছে।

এমনকি সম্প্রতি মেটা ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ শনাক্তকরণ সুবিধা বিক্রির পরীক্ষামূলক কার্যক্রমও পরিচালনা করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি