শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
26.6 C
Dhaka

বিইউবিটিতে ৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’-এর জাতীয় পর্ব। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)তে আয়োজিত এই প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর সহ সারা দেশ থেকে কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দিনভর এই আয়োজনে প্রাধান্য পেয়েছে প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানামুখী চ্যালেঞ্জ।

গত শনিবার সকাল ৮টায় ভেন্যুতে অংশগ্রহণকারীদের আগমন ও নিবন্ধনের মাধ্যমে জাতীয় পর্বের সূচনা হয়। এরপর শিক্ষার্থীরা এআই কুইজ ও এআই কোডিং চ্যালেঞ্জ এই দুটি ক্যাটাগরিতে ভাগ হয়ে অংশগ্রহণ করেন। সকাল ৯টায় শুরু হয় ‘এআই কোডিং প্রতিযোগিতা’, যা চলে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত। পাশাপাশি সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত আরেকদল শিক্ষার্থীরা ‘এআই কুইজ’ প্রতিযোগিতায় নিজেদের মেধা ও বুদ্ধিমত্তার পরিচয় দেন। এরপর বেলা ১০ টা থেকে কুইজে অংশ নেয়া শিক্ষার্থীদের নিয়ে জাদু পিসি তাদের সল্প টাকার কম্পিউটার নিয়ে সেশন পরিচালনা করা হয়। এটি পরিচালনা করেন জাদি পিসি এআই ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। এরপর বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি ও মিলিয়ন এক্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য মুনির হাসান টেনএক্স মাইন্ডের উপর একটি বিশেষ বক্তৃতা দেন। বক্তব্যে তিনি কেন আগামী প্রজন্মকে ১০ গুন চিন্তাশক্তি বাড়াতে হবে তা নিয়ে অলোচনা করেন। এরপর বিইউবিটি কালচারাল ক্লাবের আয়োজনে তাঁরা একটি সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বেলা ১২টা ৩০ মিনিটে শুরু হয় প্রশ্ন উত্তর পর্ব। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন আসিফ ইকবাল, লিংক থ্রি টেকনলজির প্রধান টেকনিক্যাল কর্মকর্তা রাকিবুল হাসান, আইকনিক -এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাইফুল ইসলাম, রিভ চ্যাট -এর হেড অব গ্রোথ মামুনুর রউফ, কানেক্টেড এজেন্টস-এর টেক লিড মোতাসিম বিল্লাহ মৃদুল। সেখান অংশগ্রহকারিরা তাদের মনে এআই নিয়ে যত কৌতূহলী প্রশ্ন ছিল সেগুলো অতিথিদের কাছে তুলে ধরেন। এরপর শুরু হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এআই কুইজ ক্যাটাগরিতে ১৪ জনকে ও এআই কোডিং চ্যালেঞ্জে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এআই কোডিং চ্যালেঞ্জে বিজয়ীদের মধ্যে “সেরাদের সেরা” হয়েছে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় এর লাবিব শাহরিয়ার তাকে একটি ট্রফি ও একটি থ্রি ইন ওয়ান জাদু পিসি পুরস্কার দেয়া হয়। এআই কুইজ ক্যাটাগরিতে “সেরাদের সেরা” হয়েছে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামের সায়েদ মোহাম্মদ রাফান। তাকেও একটি ট্রফি ও একটি জাদু পিসি পুরস্কার দেয়া হয়। এআই কোডিং চ্যালেঞ্জে মেয়েদের মধ্যে সেরা হয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর নুজহাত বিনতে নাজিম। তাকে একটি জাদু পিসি দেয়া হয়।

এছাড়া এআই চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিজয়ীরা হয়েছেন — হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় এর লাবিব শাহরিয়ার, নটর ডেম কলেজ, ঢাকা এর ত্রিদিব রায় অর্ঘ্য, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর নুজহাত বিনতে নাজিম, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এর আরিয়ান আবরার চৌধুরী, দারুসসালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর নওফেল রহমান, ঢাকা কলেজ এর মো. শোয়েব হাসান, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এর আকীদ ইকবাল হক, নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়, নওগাঁ এর নিশান সরকার, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল এর নাইরাহ নাওয়ার আহমেদ, মৌলভীবাজার সরকারি কলেজ এর সাইদুজ্জামান আরাফ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোমেনশাহী এর মুয়াজ আব্দুল্লাহ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর এর মুহতাসিম ইশমাম, মাইলস্টোন কলেজ এর মো. জাফর সাদিক আকন্দ, ন্যাশনাল আইডিয়াল স্কুল এর মুর্তজা আব্দুল্লাহ এবং অমৃতলাল দে কলেজ, বরিশাল এর জুয়াইরিয়া অপ্সরা।

এআই কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন — ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এর সায়েদ মোহাম্মদ রাফান, রাজউক উত্তরা মডেল কলেজ এর খুবাইব মুশফির, কুমিল্লা জিলা স্কুল এর আবু ইশরাক জিৎ, সৃষ্টি একাডেমিক স্কুল এর তাহমিদ আহমেদ, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর আতিক হাসান তানভীর, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এর সুপ্রতিক নাথ, লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুল (এলআইএস) এর কাজী মুস্তাওয়াস্সিতুল হক, সাউথ ব্রিজ স্কুল উত্তরা এর সাজিদ নূর আয়মান, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ এর আব্দুল্লাহ আল খালিদ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর এর সাদিয়া মাহজাবিন, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এর মুস্তানির চৌধুরী রাকিন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর এর শাহ মো. সাব্বির, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট এর আরিফুল ইসলাম এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর মো. তকী আবরার চৌধুরী।

বিজয়ী শিক্ষার্থীদের মেডেল, টি-শার্ট ও সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিপূর্ণতা লাভ করে। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুনশি মাহবুবুর রহমান, এবং বিইউবিটির কম্পিউটার সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুষদের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান। সভাপতিত্ব করেন বিইউবিটির সিএসই বিভাগের চেয়ারম্যান ও বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব।

প্রধান অতিথির বক্তব্যে বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা আজ আর ভবিষ্যতের স্বপ্ন নয়, এটি আমাদের বর্তমানের বাস্তবতা। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাবে।” তিনি আরও ঘোষণা করেন যে, এই অলিম্পিয়াডের বিজয়ীরা বিইউবিটিতে ভর্তির ক্ষেত্রে ১০০% ওয়েভার সুবিধা পাবেন। তাঁর এই ঘোষণা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে।

সভাপতির বক্তব্যে বিইউবিটির সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব বলেন, “আজকের এই প্রতিযোগিতা কেবল একটি পুরস্কার জেতার আয়োজন নয়, এটি আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আজীবন অনুরাগ তৈরির একটি প্রয়াস। বিইউবিটি সবসময় এ ধরনের মেধাচর্চার পাশে থাকবে।”

আয়োজক সংস্থা বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) জানায়, জাতীয় পর্বের সফল সমাপ্তি এআই এর প্রতি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন। এই পর্বের বিজয়ীরা আগামী ১৮ থেকে ২০ মে জাতীয় ক্যাম্পে অংশ নেবে। সেখান থেকে বাছাইকৃত সেরাদের নিয়ে এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডের বাংলাদেশ দল গঠন করা হবে। পাশাপাশি আগস্টে কাজাখস্থানে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠন করা হবে।

উল্লেখ্য, গত দুইবারের মত এবারের আসরেরও আয়োজক হিসেবে আছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। প্লাটিনাম স্পন্সর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে যুক্ত আছে রিভ চ্যাট। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পন্সর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি এবং ব্রোঞ্জ স্পন্সর বিটনা। নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, টিভি পার্টনার দীপ্ত টিভি, ক্তাগাজিন পার্টনার হিসবে আছে কিশোর আলো ও বিজ্ঞান চিন্তা এবং অন্যান্য পার্টনার হিসেবে যুক্ত আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), রকমারি ডট কম ও জাদু পিসি।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি