শনিবার, আগস্ট ২২, ২০২৬
30 C
Dhaka

রাশিয়াতে নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি বন্ধ

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি জায়ান্ট গুগল রাশিয়াতে নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলার সুযোগ বন্ধ করে দিয়েছে। তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। খবর রয়টার্স।

গুগল বেশ কয়েক বছর ধরে রুশ সরকারের তোপের মুখে রয়েছে। দেশটির দাবি অনুযায়ী ‘অবৈধ কনটেন্ট’ সরিয়ে না নেয়া এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ গণমাধ্যম ও ব্যক্তিত্বদের ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয়ার পর চাপে পড়েছে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

মস্কোভিত্তিক সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, জিমেইলের নতুন অ্যাকাউন্ট তৈরি বন্ধ করে দেয়ার বিষয়টি মন্ত্রণালয় নিশ্চিত করেছে। টেলিকম অপারেটররাও ব্যবহারকারীদের কাছে পাঠানো এসএমএসের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার বিষয়টি লক্ষ করেছে।

নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি ও পুরনো জিমেইল অ্যাকাউন্টে প্রবেশের ক্ষেত্রে মোবাইলে এসএমএসের মাধ্যমে টু-ফ্যাক্টর অথেনটিকেশন পদ্ধতি ব্যবহার করা হয়। আগামীতে এ পদ্ধতি কাজ করবে কিনা সে বিষয়েও নিশ্চিত নয় মন্ত্রণালয়। এ অবস্থায় গুগলের পরিষেবাগুলো ব্যবহারকারীদের ডাটার ব্যাকআপ কপি তৈরি এবং বিকল্প উপায়ে টু-ফ্যাক্টর অথেনটিকেশন পদ্ধতি বা দেশীয় প্লাটফর্ম ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে।

রাশিয়ায় সাম্প্রতিক মাসগুলোয় গুগলের ইউটিউব ভিডিও হোস্টিং প্লাটফর্মে ধীরগতি দেখা গেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি