বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
32 C
Dhaka

এবার জিমেইলের সার্চ বক্সে পরিবর্তন আনছে গুগল

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: প্রচলিত বিভিন্ন পরিষেবা ও প্লাটফর্মে যুক্ত থাকা ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নয়নে কাজ করছে গুগল। এর অংশ হিসেবে এবার সেলফোনের জিমেইলে সার্চ বারে পরিবর্তন আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কম কষ্টে সহজেই গুরুত্বপূর্ণ বা সংশ্লিষ্ট তথ্য খুঁজে পাবে।
নতুন ফিচারের আওতায় মোবাইলের জিমেইল অ্যাপে থাকা মেশিন লার্নিং মডেল তিনটি বিষয়কে গুরুত্ব দেবে। এর মধ্যে সার্চ আইটেম, অতিসম্প্রতি পাঠানো ই-মেইল ও অন্যান্য বিষয় থাকবে। এর মাধ্যমে জিমেইলে দরকারি জিনিস সহজেই পাওয়া যাবে। আলাদা সেকশনে সার্চ রেজাল্ট দেখানো হবে। ফলে ব্যবহারকারীরা সহজেই সেগুলোয় প্রবেশ করতে পারবে।

যেসব ব্যবহারকারী যোগাযোগ ও ফাইল আদান-প্রদানের জন্য জিমেইল ব্যবহার করে থাকে তাদের জন্য এ ফিচার সহায়ক হবে। অতিসাম্প্রতিক তথ্যের ওপর জোর দেয়ার মাধ্যমে এ ফিচারটি ব্যবহারকারীদের নির্দিষ্ট ই-মেইল ও ফাইল চালু, সংরক্ষণে সহায়তা করবে।

পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হবে বলে জানিয়েছে গুগল। গুগল ওয়ার্কস্পেসের গ্রাহক ও ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টধারীদের কাছে ফিচারটি পৌঁছে যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

সর্বশেষ

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

মোহাম্মদপুরে ‘টিফিনবক্সের নতুন আউটলেট

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি