সোমবার, অক্টোবর ৫, ২০২৬
29.8 C
Dhaka

লেনোভোর ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ আইসিটি পণ্য ও সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো কর্তৃক মর্যাদাপূর্ণ ‘ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

গত ১২ মে ২০২৬ তারিখে শ্রীলঙ্কার কলম্বো শহরের সাত তারকা হোটেল আইটিসি রত্নদিপা’তে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন দেশের শীর্ষ প্রযুক্তি অংশীদার, ডিস্ট্রিবিউটর এবং প্রযুক্তিখাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান এই সম্মাননা গ্রহণ করেন। তার হাতে পুরস্কার তুলে দেন লেনোভো ইন্ডিয়ার ডিরেক্টর-ওভারসিজ নাভিন কেজরিওয়াল।

বাংলাদেশে ২০২৫-২৬ অর্থবছরে লেনোভো পোর্টফোলিও বিলিং কার্যক্রমে অসাধারণ সাফল্য, বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক দক্ষতার স্বীকৃতি হিসেবেই স্মার্ট টেকনোলজিসকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

এ বিষয়ে এস এম মহিবুল হাসান বলেন, বাংলাদেশের আইসিটি খাতের ক্রমবর্ধমান অগ্রযাত্রায় স্মার্ট টেকনোলজিস দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। লেনোভোর সঙ্গে প্রতিষ্ঠানের দৃঢ় অংশীদারিত্ব, কার্যকর ব্যবসায়িক কৌশল এবং গ্রাহকসেবার মান উন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জিত হয়েছে।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের পক্ষে আরও উপস্থিত ছিলেন, লেনোভো পন্য ব্যবস্থাপক মাজেদ ইবনে আলি ইবনু। তিনি বলেন, এই অর্জন দেশের আইসিটি শিল্পে স্মার্ট টেকনোলজিসের নেতৃত্বস্থানীয় অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডগুলোর সঙ্গে বাংলাদেশের সফল ব্যবসায়িক সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার...

মিটিং থেকে ফোনকল—সবকিছু রেকর্ড করে এআই-তে নোট বানাবে BOYA Notra

টেকভিশন২৪ ডেস্ক: আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের...

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি