সোমবার, অক্টোবর ৫, ২০২৬
33.4 C
Dhaka

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি নিষেধাজ্ঞার মুখে নিজেদের স্বনির্ভরতা বাড়াতে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ উন্মোচন করেছে চীনা টেক জায়ান্ট আলিবাবা গ্রুপ। বুধবার বেইজিং ও সিঙ্গাপুরে যৌথভাবে আয়োজিত ‘আলিবাবা ক্লাউড সামিট’-এ ‘ঝেনউ এম৮৯০’ নামের এই অত্যাধুনিক চিপটি প্রদর্শন করা হয়। মূলত মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার চিপের বিকল্প হিসেবে দেশীয় বাজার ধরতেই আলিবাবার এই বড় পদক্ষেপ।

আলিবাবার সেমিকন্ডাক্টর বা চিপ ডিজাইনকারী সহযোগী প্রতিষ্ঠান ‘টি-হেড’ এই নতুন প্রসেসরটি তৈরি করেছে। এটি তাদের আগের সংস্করণ ‘ঝেনউ ৮১০ই’-এর চেয়ে প্রায় ৩ গুণ বেশি গতিসম্পন্ন ও শক্তিশালী।

আলিবাবা জানিয়েছে, নতুন চিপটি বিশেষভাবে তৈরি করা হয়েছে উদীয়মান ‘এআই এজেন্টস’ সফটওয়্যারগুলোর জটিল কার্যপ্রক্রিয়া সামলানোর জন্য। এআই এজেন্ট হলো এমন এক প্রযুক্তি, যা মানুষের সামান্যতম নজরদারিতে নিজে নিজেই একাধিক ধাপে অত্যন্ত জটিল সব কাজ সম্পন্ন করতে পারে। এই ধরনের কাজের জন্য যে বিপুল মেমোরি এবং রিয়েল-টাইম যোগাযোগের প্রয়োজন হয়, তা ‘ঝেনউ এম৮৯০’ চিপটি অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করতে সক্ষম।

চিপ উন্মোচনের পাশাপাশি আলিবাবা তাদের আগামী কয়েক বছরের একটি মহাপরিকল্পনা বা রোডম্যাপ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানায়, ২০২৭ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) তারা বাজারে আনবে পরবর্তী প্রজন্মের ‘ভি৯০০’ চিপ, যা বর্তমান এম৮৯০ চিপের চেয়েও আরও ৩ গুণ শক্তিশালী হবে। এর ঠিক এক বছর পর, অর্থাৎ ২০২৮ সালের মাঝামাঝিতে ‘জে৯০০’ নামের আরেকটি সুপার-চিপ বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদের।

ওয়াশিংটন কর্তৃক চীনের কাছে মার্কিন চিপ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারির পর থেকে চীনের প্রযুক্তি বাজারে দেশীয় প্রযুক্তির চিপ তৈরির ধুম পড়েছে। আলিবাবার আগে দেশটির আরেক অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হুয়াওয়ে-ও তাদের নিজস্ব চিপের ঘোষণা দিয়েছিল।

চীনে এআই প্রযুক্তির ক্লাউড অবকাঠামো গড়ে তুলতে হ্যাংঝুভিত্তিক প্রতিষ্ঠান আলিবাবা আগামী তিন বছরে ৩৮০ বিলিয়ন ইউয়ান (প্রায় ৫ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে, যা চিপ ও ক্লাউড খাতে প্রতিষ্ঠানটির ইতিহাসের সর্বোচ্চ বিনিয়োগ।

চিপের পাশাপাশি আলিবাবা তাদের নতুন সার্ভার সিস্টেম ‘পানজিউ এএল১২৮’ উন্মোচন করেছে, যেখানে ১২৮টি চিপের কার্যক্ষমতা একসাথে যুক্ত করা হয়েছে। চীনা কর্পোরেট গ্রাহকেরা আলিবাবার নিজস্ব ক্লাউড প্ল্যাটফর্ম ‘বাইলিয়ান’-এর মাধ্যমে এখনই এই সেবা ব্যবহার করতে পারবেন। নির্মাতা প্রতিষ্ঠান ‘টি-হেড’ জানিয়েছে, তারা ইতিমধ্যেই গাড়ি নির্মাতা ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় ২০টি খাতের ৪ শতাধিক গ্রাহকের কাছে ৫ লাখ ৬০ হাজারের বেশি চিপ সরবরাহ করেছে।

একই অনুষ্ঠানে আলিবাবা তাদের সবচেয়ে বড় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সর্বশেষ সংস্করণ ‘কোয়েন ৩.৭-ম্যাক্স’ অবমুক্ত করেছে। এই এআই মডেলটি টানা ৩৫ ঘণ্টা কোনো ধরনের পারফরম্যান্স ঘাটতি ছাড়াই একটানা কোডিংসহ জটিল সব কাজ করতে সক্ষম বলে দাবি করেছে আলিবাবা।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার...

মিটিং থেকে ফোনকল—সবকিছু রেকর্ড করে এআই-তে নোট বানাবে BOYA Notra

টেকভিশন২৪ ডেস্ক: আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের...

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি