বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
31.1 C
Dhaka

দেশের সাইবার নিরাপত্তায় বিটিআরসি চেয়ারম্যানের পরামর্শ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ উল বারী দেশের সাইবার সুরক্ষা জোরদারে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তার মতে, দেশীয় ইন্টারনেট সেবাদাতারা পর্নোগ্রাফি বা জুয়ার সাইট বন্ধ করতে পারলেও নারীবিদ্বেষ, ঘৃণামূলক বক্তব্য, প্রতারণা ও স্ক্যামের মতো অনৈতিক কনটেন্ট শনাক্ত ও অপসারণে প্রযুক্তিগত সক্ষমতার অভাবে হিমশিম খাচ্ছেন।

বুধবার (৬ মে) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সাইবার নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এ অবস্থায় ফেসবুক, ইউটিউব, এক্স-এর মতো বৃহৎ প্ল্যাটফর্মগুলোর বাংলাদেশে স্থানীয় আইনি প্রতিনিধি রাখা জরুরি বলে মত দেন বিটিআরসি প্রধান। পাশাপাশি বিদ্যমান আইনি জটিলতা দূর করা, অ্যালগরিদমিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট আলাদাভাবে চিহ্নিত করার প্রস্তাবও দেন তিনি।

অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ার কনটেন্ট মডারেশনের চ্যালেঞ্জ তুলে ধরে এমদাদ উল বারী জানান, বিটিআরসি সরাসরি কোনো কনটেন্ট ক্ষতিকর বলে নির্ধারণ করে না; বরং আইনপ্রয়োগকারী সংস্থার অনুরোধের ভিত্তিতে প্ল্যাটফর্মগুলোকে কনটেন্ট সরানোর নির্দেশ দেয়। গত এক বছরে ৫৭ হাজার কনটেন্ট সরানোর অনুরোধের মধ্যে ৬৩ শতাংশ সফল হয়েছে। বাকি ৩৭ শতাংশ ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলোর সঙ্গে মতপার্থক্য দেখা গেছে।

তিনি আরও জানান, আত্মহত্যা বা শিশু নির্যাতনের মতো সংবেদনশীল বিষয়ে প্ল্যাটফর্মগুলো শতভাগ সহযোগিতা করলেও ভুল তথ্য বা ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে এই হার মাত্র ৫৬ শতাংশ।

সাবেক এই সেনা কর্মকর্তা নতুন সাইবার নিরাপত্তা আইনে জরুরি প্রয়োজনে তিন দিনের মধ্যে বিচারিক অনুমোদন নেওয়ার বিধানটি কারিগরি জটিলতা তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন। বিভিন্ন সংস্থার মধ্যে কাজের পরিধি ও সমন্বয়ের ঘাটতি এবং সাধারণ মানুষের অভিযোগ জানানোর সঠিক মাধ্যম সম্পর্কে সচেতনতার অভাবকে এসব জটিলতার কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

দৃক ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলমের সভাপতিত্বে এই বহুপক্ষীয় মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এতে আরও বক্তব্য রাখেন ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ, সুইডেন দূতাবাসের পলিটিক্যাল সেক্রেটারি পাউলো ক্যাসট্রো নেইডারস্ট্রম, ভয়েস ফর রিফর্ম সমন্বয়ক ফাহিম মাশরুর, বিজিডি ই-গভ সার্ট প্রকল্প পরিচালক মো. নাজমুল হক খন্দকার, কনসালটেন্ট তানিমুল বারী, টেক গ্লোবাল ইনস্টিটিউটের কান্ট্রি হেড ফওজিয়া আফরোজ, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ইউএনডিপি’র সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট শীলা তাসনিম হক ও গুম কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি