বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
28 C
Dhaka

কম্পিউটার ব্যবসায়ীদের ‘রপ্তানি ও আমদানিতে এলসি পদ্ধতি এবং সরবরাহ চেইন’ শীর্ষক প্রশিক্ষণ

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার সমিতি’র সদস্যদের অংশগ্রহণে ‘এল/সি প্রসিডিউর অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ফর এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট অপারেশন’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

২৮ মে শনিবার ধানমন্ডিস্থ বিসিএস ইনোভেশন সেন্টারে সকাল ১১টায় এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূইয়া। তিনি বলেন, প্রযুক্তি ব্যবসায়ীদের জন্য লেটার অব ক্রেডিট বা এল/সি এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মধ্যে অনেক ব্যবসায়ী রয়েছেন যারা এই কাজগুলো তৃতীয় পক্ষ দিয়ে করে থাকেন। কিন্তু নিজে যদি আমদানি এবং রপ্তানির ধাপগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে পারেন তাহলে পরবর্তীতে নিজেই আমদানি এবং রপ্তানিতে ভূমিকা রাখতে পারবেন। বিসিএস সদস্যদের দক্ষতা বাড়াতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। চলতি বছর আমাদের এই ধরণের আরো কয়েকটি প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করবে।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার। তিনি বলেন, লেটার অব ক্রেডিট এর বিষয়ে বিসিএস এই প্রথম কর্মশালার আয়োজন করেছে। আমদানি নীতিতে কিছু কিছু প্রযুক্তি পণ্য নিয়ে কাস্টমস বিভাগের সংশয় রয়েছে। বাজেট ঘোষণার পর আমরা এই বিষয়গুলো নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এবং কাস্টমস এর সঙ্গে আলোচনা করবো। এবার আমরা আমাদের সদস্যদের মধ্য থেকেই আমাদের প্রশিক্ষক নির্বাচন করেছি। তিনি সবচেয়ে ভালো বুঝবেন আমাদের প্রযুক্তি ব্যবসায়ীদের প্রয়োজন। সাথে সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককেও প্রশিক্ষক হিসেব আমন্ত্রণ করেছি। আমি আশা করছি এই প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে বিসিএস সদস্যরা তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।   

কর্মশালায় প্রথম পর্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ফ্যাসিলিটেটর এবং এফবিসিসিআই ও বিসিএস সদস্য মো. হাবিবুর রহমান। তিনি প্রশিক্ষণার্থীদের আমদানি-রপ্তানির সংজ্ঞা, ট্রানজেকশন গেটওয়ে, আমদানি এবং রপ্তানি সংক্রান্ত আইন,লেটার অব ক্রেডিট এর সংজ্ঞা, পক্ষ, ব্যাংকিং নীতিমালা, প্রয়োজনীয় দলিলাদি, এলসির প্রকারভেদ এবং ইনকোটার্মস সম্পর্কে বিষদ আলোচনা করেন।

দ্বিতীয় পর্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক ড. সুবোধ দেবনাথ। তিনি প্রশিক্ষণার্থীদের সাপ্লাই চেইন এবং এর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে একটি সেশন পরিচালনা করেন। প্রশ্নোত্তর পর্বে তিনি প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব এবং বিশ্লেষণ করেন।

দিনব্যাপী কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি