শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
27 C
Dhaka

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান এবং দক্ষ জনবল তৈরিতে সময়োপযোগী দক্ষতা উন্নয়ন রোডম্যাপ নিয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরীর নিজস্ব কার্যালয়ে নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএসের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এ আলোচনা সভায় অংশ নেন।

বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল হাসান,  ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ এবং এনএসডিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় আইসিটি ও প্রযুক্তি খাতের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ও চাহিদাভিত্তিক প্রশিক্ষণ কোর্স চালু, শিল্পের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনবল তৈরি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য সম্ভাবনাময় তরুণদের প্রস্তুত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি