বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মো. ফজলুর রহমান, অতিরিক্ত সচিব ও ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।

সভার শুরুতে বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম সমিতির পক্ষ থেকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান-কে আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম ও প্রাণঢালা অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে, তাঁর দক্ষ নেতৃত্ব, সুদীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশ, বিনিয়োগ সম্প্রসারণ, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টিতে নতুন মাত্রা যোগ করবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার-এর চলমান কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা বিকাশ, কর্মসংস্থান বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে দেশের আইসিটি শিল্পের বর্তমান বাস্তবতা, সদস্য প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ, দেশীয় প্রযুক্তি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় সফটওয়্যার ও হার্ডওয়্যার শিল্পের বিকাশ এবং হাই-টেক পার্কসমূহের সেবাকে আরও ব্যবসাবান্ধব, কার্যকর ও শিল্পবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব ও সুপারিশ উপস্থাপন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান এবং পরিচালক মো. ইকবাল হোসাইন। তাঁরা সরকারের আইসিটি উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিল্পের সার্বিক উন্নয়নে নিয়মিত সংলাপ, সমন্বয় ও যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উভয় পক্ষ দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও প্রতিযোগিতামূলক, বিনিয়োগবান্ধব ও উদ্ভাবননির্ভর শিল্পে পরিণত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি