সোমবার, আগস্ট ৩, ২০২৬
28.9 C
Dhaka

হয়ে গেল বিসিএস নির্বাচন; সভাপতি সুব্রত সরকার, মহাসচিব কামরুজ্জামান

টেকভিশন২৪ ডেস্ক: অনুষ্ঠিত হলো দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ। ভোট নেয়া হয় কেন্দ্রীয়, সিলেট ও রংপুর অঞ্চলের।

ফল অনুযায়ী, এবারও সভাপতি হয়েছেন সিঅ্যান্ডসি ট্রেড ইন্টারন্যাশনালের সুব্রত সরকার ও মহাসচিব হয়েছেন মো. কামরুজ্জামান ভূঁইয়া। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট মো. রাশেদ আলী ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনজুরুল হাসান, কোষাধ্য আনিসুর রহমান এবং এস এম ওয়াহিদুজ্জামান এইচ এম শাহ নেওয়াজ পরিচালক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের ৭ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভোটে ২ হাজার ১৫০ ভোটারের মধ্যে ১৪৬৬ জন ভোট দিয়েছেন। ২৯টি ভোট বাতিল হিসেবে গণ্য হয়েছে। ভোটে ৯ প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ১৩৪৫ ভোট পেয়েছেন সাউথ বাংলা কম্পিউটারের মো. কামরুজ্জামান ভূঁইয়া।

এছাড়াও স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মো. রাশেদ আলী ভূঁইয়া ১৩৪৫ ভোট, মিজান ট্রেডের আনিসুর রহমান ১৩৩৩ ভোট; টেকনো প্ল্যানেট সিস্টেমসের মো. মনজুরুল হাসান ১২৬২ ভোট; নেওয়াজ এন্টারপ্রাইজের এইচ এম শাহ নেওয়াজ ১২১৯ ভোট; মাইক্রোসান সিস্টেমসের এস এম ওয়াহিদুজ্জামান ১১০২ ভোট এবং সিঅ্যান্ডসি ট্রেড ইন্টারন্যাশনালের সুব্রত সরকার ৯৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় ভোট গণনা নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এক্সেল ইনটেলিজেন্স সলিউশন লিমিটেডের নির্বাহী পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী। ভোট গ্রহণে তার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছেন সাইবার কমিউনিকেশনের প্রধান কার্যনির্বাহী মো. নাজমুল আলম ভুঁইয়া (জুয়েল) এবং কম্পিউটার আর্কাইভস এর স্বত্বাধিকারী মো. আমির হোসেন।

ফল ঘোষণা শেষে নতুন কমিটি গঠনের আহ্বান জানান নির্বাচন কমিশনার। ২০ মিনিট পর পদ বণ্টন ঘোষণা করেন তিনি।

এছাড়াও নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন এডভান্সড কম্পিউটার টেকনোলজি’র(এসিটি) স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার চৌধুরী মো. আসলাম। ম্যাসিভ কম্পিউটারস এর প্রধান কার্যনির্বাহী শেখ মুসা কামাল মিহির এবং বিজনেসল্যান্ড লিমিটেডের পরিচালক মো. হামিদ উল্লাহ খান আপীল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

সর্বশেষ

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি