শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
29 C
Dhaka

সিম্ফনির নতুন সিরিজ ‘এটম’ স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সর্বাধিক বিক্রিত এবং জনপ্রিয় স্মার্টফোন সিম্ফনি মোবাইল দেশের বাজারে নিয়ে এলো এটম নামে নতুন একটি স্মার্টফোন সিরিজ।

এটম সম্পর্কে সিম্ফনি মোবাইলের হেড অফ মার্কেটিং তাইয়েবুর রহমান বলেন, “উন্নয়নশীল বাংলাদেশের সকল স্তরের মানুষের মাঝে স্মার্টফোন এর চাহিদা বৃদ্ধি পেয়েছে। বাজেট যেমনই হোক উন্নত প্রযুক্তির স্মার্টফোন ব্যবহারের দাবীদার সবাই। বাংলাদেশে উৎপাদিত সিম্ফনি এটম স্বল্প বাজেটে উন্নত প্রযুক্তির একটি উদাহরণ। প্রযুক্তির ব্যবহার এবং দামে সিম্ফনি এটম বাজারের বাকি সব ফোন থেকে এগিয়ে থাকবে।“

এটম এর বিভিন্ন কারিগরি দিক তুলে ধরে সিম্ফনির পক্ষ থেকে জানানো হয়, ১.৮ গিগাহার্টজ এর মিডিয়াটেক হ্যালিও এ২০ কোয়াড কোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১০.০ এর গো অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এতে। ৬.২২ ইঞ্চির বড় আইপিএস ডিসপ্লেতে আছে এইচডি প্লাস বা ১৫২০*৭২০ রেজুলেশন।

এই হ্যান্ডসেটটিতে আছে২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

চমৎকার এবং প্রাণবন্ত ছবি তোলার জন্য এই স্মার্টফোনটির ব্যাক ক্যামেরায় ব্যবহার করা হয়েছে গুগল কাস্টমাইজড এবং সনি সেন্সর এর ১৩ মেগাপিক্সেল ক্যামেরা যার এ্যাপারচার ১.৮ আর সেলফি তোলার জন্য আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা । ডিসপ্লে ফ্ল্যাশ থাকার কারনে সেলফিও হবে অনেক বেশী আকর্ষণীয়। ক্যামেরার ফিচার গুলো হলো প্রোট্রেইট মোড, নাইট মোড, গুগল ট্রান্সলেটর, এইচডিআর এবং ফেস বিউটি।

৪০০০ হাজার এমএএইচের লি-পলিমার ব্যাটারি আছে যা দিয়ে ব্যবহারের তারতম্যের ভিত্তিতে দুইদিন অনায়াসেই চালানো যাবে।

হ্যান্ডসেটটিতে ফিংগার প্রিন্ট সেন্সর এবং ফেস আনলক এর পাশাপাশি স্পেশাল কিছু ফিচারও আছে যেমন প্যারেন্টাল কন্ট্রোল, ডিজিটাল ওয়েলবিয়িং, ওয়ান হ্যান্ড মোড এবং ডার্ক থিম।

সিম্ফনির সকল আউটলেটে এই হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে বাংলালিংক এবং রবির ডাটা বান্ডেল সহ মাত্র ৭ হাজার দুইশ ৯০ টাকায়।   

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি