শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29.7 C
Dhaka

রেডটন, মালয়েশিয়া বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: মালয়েশিয়ার ডিজিটাল প্রযুক্তি প্রতিষ্ঠান রেডটন, মালয়েশিয়া বাংলাদেশে মোবাইলসহ  টেলিযোগাযোগ অবকাঠামো খাতে বিনিয়োগের গভীর আগ্রহ ব‌্যক্ত করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার এর সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে কোম্পানির  একটি প্রতিনিধিদল সৌজন‌্য সাক্ষাৎ করে। সাক্ষাতকালে চার সদস‌্যের প্রতিনিধিদলের নেতা রেডটন, মালয়েশিয়ার গ্রুপ সিইও লাও বিক সন বাংলাদেশে বিনিয়োগে তার প্রতিষ্ঠানের এই আগ্রহের কথা ব‌্যক্ত করেন।
 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশের টেলিযোগযোগ খাত বিনিয়োগের জন‌্য একটি থ্রাস্ট সেক্টর হিসেবে উল্লেখ করে বলেন, ডিজিটাল সংযোগ হচ্ছে ডিজিটাল প্রযুক্তির মহাসড়ক,  ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রা বাংলাদেশ শুরু করেছে  উল্লেখ  করে মন্ত্রী বলেন, ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণার ধারাবাহিকতায় ২০০৯ সাল থেকে গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন ও প্রজ্ঞাবান নেতৃত্বে বিস্ময়কর সফলতা অর্জন করেছে। তিনি বলেন, দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে ব্রডব‌্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। আমরা এখন প্রতিটি গ্রামে ব্রডব‌্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ‌্যে কাজ করছি। মন্ত্রী বলেন, দেশের প্রায় শতকরা  ৯৮ ভাগ এলাকায় ফোর-জি মোবাইল নেটওয়ার্ক আওতায় আনতে আমরা সক্ষম হয়েছি।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ২জি, ২০১৩ সালে থ্রি-জি, ২০১৮ সালে ফোর-জি চালু করেছেন এবং ২০২১ সালে তারই নেতৃত্বে ফাইভ-জি প্রযুক্তি যুগে বাংলাদেশ প্রবেশ করেছে। প্রযুক্তির সর্বশেষ ভার্সন ফাইভ-জিকে এআই, রোবটিক্স, আইওটি, ব্লকচেইনসহ ইন্ড্রাস্ট্রির প্রয়োজনে ব‌্যবহারের লক্ষ‌্যে সরকার কাজ করছে। ডিজিটাল বৈষ‌‌্যম দূর করতে সরকার গৃহীত কর্মসূচি তুলে ধরে ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত বলেন, দুর্গম পার্বত‌্য অঞ্চল, চর, হাওর ও দ্বীপাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ইন্টারনেটসহ টেলিযোগাযোগ সুবিধা পৌঁছে দিতে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটককে আমরা কাজে লাগিয়েছি। মন্ত্রী দেশের টেলিযোগাযোগ খাতের লাগসই উন্নয়নে রেডটন, মালয়েশিয়ার যে কোন উদ‌্যোগ বাস্তবায়নে সম্ভাব‌্য সব ধরণের সহযোগিতা প্রদানে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।
 
মন্ত্রী দেশে নিরবচ্ছিন্ন মোবাইল সেবা ও অপারেটরদের মধ‌্যে সুস্থ‌্য প্রতিযোগিতা নিশ্চিত করতে  টাওয়ার শেয়ারিংসহ গৃহীত বিভিন্ন উদ‌্যোগ তুলে ধরেন। তিনি বলেন, টেলিযোগাযোগ খাত বিনিয়োগের জন‌্য অত‌্যন্ত লাভ জনক একটি খাত। তিনি সরকারের বিনিয়োগ বান্ধব নীতি কাজে লাগিয়ে বাংলাদেশে মোবাইল ও টেলিযোগাযোগ অবকাঠামো খাতে বিনিয়োগে যে কোন সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব‌্যক্ত করেন।
 
লাও বিক সন টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের সফলতার ভূয়শী প্রশংসা করেন। ডিজিটাল অবকাঠামো খাতে তিনি তার প্রতিষ্ঠানের দীর্ঘ অভিজ্ঞতা মন্ত্রীকে অবহিত করেন।
 
রেডটন, মালয়েশিয়া প্রতিনিধিদলের অপর সদস‌্যরা হলেন রেডটন মালয়েশিয়ার পরিচালক রেজা ইমরান বিন আবদুল রহিম, হেড অব মার্কেটিং হিসাম উদ্দিন বিন আহমেদ নওয়াজি এবং  রেডটন এর স্থানীয় প্রতিনিধি তৌফিক মালেক।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি