শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29 C
Dhaka

ভিসতায় কর্পোরেট সেলস প্রধান হিসেবে যোগ দিলেন মশিউর রহমান

টেকভিশন২৪ ডেস্ক: ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডে যোগ দিলেন মো. মশিউর রহমান। তিনি এর আগে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। এখন তিনি ভিসতা’র কর্পোরেট সেলস বিভাগের প্রধান হিসেবে কাজ করবেন।

রাজধানীর গুলশান-১ এ ভিসতা কর্পোরেট অফিসে মশিউর রহমানকে বরণ করে নেয় ভিসতা কর্তৃপক্ষ। রবিবার (১২ মার্চ, ২০২৩) সন্ধ্যায় কেক কেটে, ফুল দিয়ে বরণ করে নেয়া হয় তাকে।

বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিসতা চেয়ারম্যান শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক উদয় হাকিম, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং তানভির জিহাদ চৌধুরীসহ ভিসতা পরিবারের সদস্যরা।

মো. মশিউর রহমান ২০০৪ সালে তার পেশাগত জীবন শুরু করেন অটবিতে যোগদানের মাধ্যমে। ২০১০ সালে তিনি সিবেক ইলেকট্রনিক্সে যোগ দেন রিজিওনাল ম্যানেজার হিসেবে। মূলত ইলেকট্রনিক্স বিজনেসের সঙ্গে তার পথচলা তখন থেকেই। ২০১৫ সালে তিনি ভিশন ইলেকট্রনিক্সের সঙ্গে কাজ শুরু করেন সেলস ম্যানেজার হিসেবে। এরপর ২০১৭ সালে তিনি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে যোগ দিয়েছিলেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এরপর তিনি এমবিএ করেছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

২০২১ সালে যাত্রা শুরু করে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড। তারা গুগলের অফিসিয়াল পার্টনার। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে তাদের উৎপাদন কারখানা। বাংলাদেশের বাজারে সর্বোচ্চ কোয়ালিটির পণ্য দিয়ে এরই মধ্যে টেক সেনসেশন হয়ে উঠেছে ভিসতা।

বাংলাদেশে ভিসতা’ই প্রথম অ্যান্ড্রয়েড টেলিভিশন বাজারজাত করে। তাদের পণ্য তালিকায় রয়েছে ওয়াইফাই রাউটার, অ্যান্ড্রয়েড প্রজেক্টর ইত্যাদি। স্মার্ট এসি এবং স্মার্ট রেফ্রিজারেটর উৎপাদনের পরিকল্পনা রয়েছে ভিসতা’র।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি