বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

বর্ষসেরা প্রযুক্তি নারী ব্যক্তিত্বের সম্মাননা পেলেন রেজওয়ানা খান

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তিতে অসামান্য অবদানে বর্ষসেরা প্রযুক্তি নারী ব্যক্তিত্বের সম্মাননা পেলেন রেজওয়ানা খান। ১৩ জুন রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘গার্লস ইন আইসিটি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রেজওয়ানা খানের হাতে সম্মাননা স্মারকটি তুলে দেয়া হয়।

রেজওয়ানা খান ছাড়াও বর্ষসেরা প্রযুক্তি নারী ব্যক্তিত্বের সম্মাননা পেয়েছেন সিএসআইডির প্রশিক্ষণ বিভাগের সহকারী পরিচালক আনিকা রহমান লিপি, ও ঢাকা বিশ্ববিদ্যলায়ের অধ্যাপক লাফিফা জামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মোহাম্মাদ আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক কে এম তরিকুল ইসলাম, সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম এবং প্ল্যান ইন্টারন্যাশনালের পরিচালক ডেনিস ও প্রায়ান।

স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ানা খান, ২০৪১ সালের মধ্যে উচ্চ অর্থনীতির প্রযুক্তিনির্ভর, জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাস্টার প্ল্যান তৈরির জন্য সরকার কাজ শুরু করেছেন। যা দেশে তথ্যপ্রযুক্তিকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে। নারীদের নিয়েই বাংলাদেশ ২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে জেনে খুবই ভালো লাগছে।’

তিনি আরো বলেন, গার্লস ইন আইসিটি দিবসে বর্ষসেরা প্রযুক্তি নারী ব্যক্তিত্বের সম্মাননা পেয়ে অনেক ভালো লাগছে। যদি কাজের মূল্যায়ন করা হয় এবং পাওয়া যায় তাহলে শুধু প্রযুক্তিখাত নয় সব খাতেই বেড়ে যাবে কাজের আগ্রহ। বিশেষ করে নারীদের মূল্যায়ন এবং তাদের কাজগুলোকে মূল্যায়ন করতে হবে। আমি আশা করি বঙ্গবন্ধুর বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিন আমরা স্মার্ট বাংলাদেশই গড়ব আর সেখানে নারীদেরও অনেক অবদান থাকবে।’

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি