রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

ট্যালি সলিউশনস “এমএসএমই সম্মাননা ২০২২” পেল ১৯ উদ্যোক্তা

টেকভিশন২৪ প্রতিবেদক: ট্যালি সলিউশনস, সফ্টওয়্যার ইন্ডাস্ট্রির অন্যতম প্রবর্তক যা তিন দশকেরও বেশি সময় ধরে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা সহজভাবে পরিচালনার জন্য একাউন্টিং সফটওয়্যার সরবরাহ করে আসছে। ‘ট্যালি এমএসএম ই সম্মাননা’ এর দ্বিতীয় সংস্করণে বাংলাদেশ এর ১৯ টি ব্যবসা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদানের জন্য ব্যবসায়ী ও উদ্যোক্তাদের চিহ্নিত ও সম্মান জানানোর জন্য এটি একটি বার্ষিক উদ্যোগ।

সম্মাননা গুলি উদ্যোক্তাদের কার্যক্রমের মাধ্যমে এমএসএমই দের ইতিবাচক প্রভাবকে স্বীকৃতি প্রদান এবং উদযাপন করে। ইহা ট্যালির একটি মহৎ উদ্যোগ যার মাধ্যমে সমাজের সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত হতে সাহায্য করে, যা ডিজিটাল বাংলাদেশ গঠনে সহায়ক।

এমএসএমই অনার্সের দ্বিতীয় সংস্করণটি বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, মধ্য প্রাচ্য, ইন্দোনেশিয়া, কেনিয়া এবং নেপাল সহ বিশ্বব্যাপী উদযাপিত হয়েছে। বিশ্বের ৩৫০টি শহর থেকে ২০০০-এর ও অধিক এমএসএমই মনোনয়ন প্রাপ্ত হয়। যার ধারাবাহিকতায়  বাংলাদেশের ১৯ টি ব্যবসা প্রতিষ্ঠানকে এমএসএমই সম্মাননা-২০২২ প্রদান করা হয়।  

বাংলাদেশে এমএসএমই অনার্স ৪টি ক্যাটাগরিতে উদযাপন করা হয়, যাতে সত্যিকার অর্থে অবদান ও সাফল্যের গল্পের বৈচিত্র্য তুলে ধরা যায়:

ওয়ান্ডার ওমেন: যারা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে একটি সফল ব্যবসা তৈরি করেছেন এবং ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য একটি রোল মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রেরনা যোগাচ্ছেন এবং অপরকেও অনুপ্রেরনা দিচ্ছেন।

বিজনেস মায়েস্ট্রো: ইন্ডাস্ট্রির পথ প্রদর্শক যারা দীর্ঘ সময় ধরে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং আগামীর সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের সাহস দিচ্ছেন নতুন কিছু করার, ধৈর্য ধরার এবং সফল হওয়ার। এটি সেই সব ব্যবসাগুলিকে সম্মান জানাতে যারা সফল হয়েছে এবং ক্রমবর্ধমান ধারা অব্যাহত রেখেছে।

নেক্সটজেন আইকন: নেক্সটজেন আইকন স্টার্ট-আপগুলি আগামী দিনের উদ্ভাবনী শক্তির মাধ্যমে অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করবে, সময়োপযোগী গ্রাহক সেবা নিশ্চিতকরন সহ কর্মসংস্থানের সুযোগ তৈরী এবং জাতীয় অর্থনীতিতে অবদান রেখে দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে তারা অন্য তরুণ প্রজন্মের কাছে ব্যবসায়ের রোল মডেল হিসেবে অনুকরনীয় হবে।

ডিজিটাল ট্রান্সফরমার: ডিজিটাল ট্রান্সফরমেশনের সাহায্যে  নতুন গ্রাহক তৈরী করা এবং নতুন প্রক্রিয়া বিকাশের একটি অন্যতম মাধ্যম।  এটা ব্যবসায়িক বৃদ্ধি এবং গ্রাহকদের জন্য সরাসরি সার্ভিস নিশ্চিত করে। বিগত ২ বছর মহামারীর সময় আমরা এর সব থেকে বড় প্রমান পেয়েছি এবং এই প্রক্রিয়ার মাধ্যমে অনেক উদীয়মানরা সফল উদ্যোক্তা হয়েছেন।

এই উদ্যোগের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জুনিয়র সালাহউদ্দিন সানজি বলেন, “এমএসএমইগুলি নিঃসন্দেহে যে কোনও অর্থনীতির মেরুদণ্ড এবং আমাদের ব্যবসায়িক ইকোসিস্টেম এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এমএসএমইগুলিকে তাদের অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করার জন্য আমাদের প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে। আমাদের অফা্রকৃত একাউন্টিং সফটওয়্যার সলিউশন গুলোতে তা প্রতিফলিত হয়েছে। এমএসএমই অনার্স-২০২২ এর লক্ষ্য হচ্ছে এটিকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়া, উদ্যোক্তাদের নিরলস প্রচেষ্টা এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে তাদের অবদানকে উদযাপন করা।

প্রধান অথিতি শেখ আমিনুর রহমান বলেন, ট্যালি সলিউশনস প্রাইভেট লিমিটেড এই এমএসএমই গুলোর অসাধারণ অবদানকে স্যালুট জানায় যারা তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং ব্যবসায়িক সমাধানগুলির সাথে ইকো সিস্টেমকে এগিয়ে নিতে সাহায্য করেছে, মানুষের (কর্মচারী এবং গ্রাহকদের) জীবন পরিবর্তন করেছে এবং অর্থনীতিকে সচল রাখতে দেশের বেকারত্ব সমস্যা সমাধানে অগ্রগামী ভূমিকা পালন করেছে।

এছাড়াও উপস্থিত ছিলেন, আবু ইসা মাইনুদ্দিন (ED- Basis), এ কে এম নাজমুল ইসলাম (HOD SME, ROBI),  সবুজ এইচ চৌধুরী (CA)

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি