বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
28 C
Dhaka

তিন ‘রিয়েল লাইফ হিরো’কে সম্মাননার ঘোষণা অপো ও বুরো বাংলাদেশের

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: তিন ‘রিয়েল লাইফ হিরো’ বা বাস্তবের নায়ককে সম্মাননা দেওয়ার ঘোষণা করেছে অপো ও বুরো বাংলাদেশ। ‘স্টোরিজ অব হিরো’ ক্যাম্পেইনের মাধ্যমে তাদেরকে সম্মাননা দেওয়া হবে। গত ১২ ডিসেম্বর চালু হওয়া ক্যাম্পেইনের মাধ্যমে ধাপে ধাপে এই তিনজনকে বাছাই করা হয়। ১৮ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পেইনটি চলে। এই সময়ে অপোর অফিসিয়াল ফেসবুক পেজে সংগ্রামী মানুষের গল্পগুলো স্বত:স্ফূর্তভাবে শেয়ার করেন অপো ভক্তরা। অসংখ্য গল্পের মধ্যে অপো সেরা তিনজনকে বেছে নেয়।

বাছাইকৃত তিনজন হলেন, দুলাল স্যার, রবীন্দ্রনাথ বিশ্বাস ও সাজেদুল ইসলাম। দুলাল স্যার মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে অমানুষিক নির্যাতনের শিকার হন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে বেঁচে গিয়ে তিনি আবার দেশপ্রেমে নিজেকে আত্মনিয়োগ করেন। এরপর ৬৫ বছর বয়সী দুলাল স্যার নিজ এলাকায় সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ নির্মাণ করেন। অনির্বাণ বিদ্যালয়ে তিনি নিজেও শিক্ষার্থীদের পড়ান।

এদিকে, ৭০ বছর বয়সী মুক্তিযোদ্ধা ও গ্রাম্য ডাক্তার রবীন্দ্রনাথ বিশ্বাসের বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলায়। তিনি একাত্তরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিতেন। সেই থেকে আজ অবদি তিনি মানব চিকিৎসায় আত্মনিয়োগ করে যাচ্ছেন। দরিদ্র অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। মুক্তিযোদ্ধাদের তালিকায় তার নাম না থাকলেও তিনি হতাশ নন। কারণ স্বীকৃতির চেয়ে তার কাছে মানবকল্যাণ বেশি গুরুত্বপূর্ণ।

অন্যদিকে সাজেদুল ইসলাম স্বেচ্ছাসেবক হিসেবে নিজেকে বিভিন্ন সামাজিক কর্মকা-ে যুক্ত রেখেছেন। তিনি নিজে রক্ত দেন ও অন্যদের রক্ত দিতে উৎসাহিত করেন। করোনাকালীন সময়ে তিনি গোপালগঞ্জ বন্ধু মহলের সঙ্গে একত্রিত হয়ে মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে সর্বমহলে প্রশংসা কুঁড়ান।
অপো জানায়, এই তিনজনের গল্প ভার্চুয়াল অনলাইন আর্ট কালেকশন অপো গ্যালারিতে সংরক্ষণ করা হবে।

আর্থিক সাহায্যের পাশাপাশি তাদেরকে সম্মানিত করবে অপো ও বুরো বাংলাদেশ। আর যাদের ক্যামেরায় (রুবাবাতুল জান্নাত, সীমান্ত মন্ডল ও নিপা বেপারী) তিনটি গল্প উঠে তাদেরকে সর্বশেষ মডেলে স্মার্টফোন রেনো ৬ ও আইওটি ডিভাইস দেওয়া হবে। বিস্তারিত জানতে অপো বাংলাদেশের ফেসবুক পেজে চোখ রাখতে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

সর্বশেষ

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

মোহাম্মদপুরে ‘টিফিনবক্সের নতুন আউটলেট

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি