রবিবার, নভেম্বর ২২, ২০২৬
26 C
Dhaka

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে সব সদস্যকে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নিজ নিজ সদস্য প্রোফাইলের তথ্য হালনাগাদ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত ও হালনাগাদ করার স্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটির সেক্রেটারি জেনারেল এলিন ববী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সদস্যদের প্রোফাইলে ছবি, মুঠোফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রশিক্ষণ সনদ ও চাকরিসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হালনাগাদ করা না হলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বিঘ্নিত হতে পারে।

তথ্য হালনাগাদের প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সদস্যরা বিসিএসের ওয়েবসাইটে (www.bcsbd.org.bd) লগইন করে সব সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রথমবার লগইনের ক্ষেত্রে ‘ফরগট ইওর পাসওয়ার্ড’ (Forgot your password) অপশনে ক্লিক করে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। লগইনের জন্য সদস্য আইডি (যেমন: AM00123, M00023, F00121), ই-মেইল ঠিকানা এবং ১১ ডিজিটের মুঠোফোন নম্বর (যেমন: 01711234567) প্রয়োজন হবে। কোনো সদস্য নিজের আইডি ভুলে গেলে ওয়েবসাইটের মেম্বারশিপ (Membership) মেনু থেকে মেম্বার লিস্টে (Member List) গিয়ে অ্যাডভান্স সার্চের (Advance Search) মাধ্যমে তা খুঁজে বের করতে পারবেন।

এ ছাড়া পূর্বের নিবন্ধিত ই-মেইল বা মুঠোফোন নম্বর ভুলে গেলে কিংবা তথ্য দেওয়া না থাকলে—অথবা যেকোনো কারিগরি সহযোগিতার জন্য বিসিএস কার্যালয়ের ০১৭২৬-০২৫৬২৫ ও ০১৭৫৩-৮২৭৯৪৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নির্বাচন ও সংগঠনের সব হালনাগাদ তথ্য জানতে সদস্যদের নিয়মিত বিসিএসের ওয়েবসাইট ভিজিট করার পাশাপাশি অফিশিয়াল ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং লিংকডইন পেজে যুক্ত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩...

সর্বশেষ

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য...

৩০ নভেম্বর পর্যন্ত চলবে ‘বিওর’ মেগা সেল ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড বিও দেশে নিয়ে এসেছে বিশেষ...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: শীত উপলক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ...

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি