রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
30 C
Dhaka

ঢাকায় রাশিয়ান হাউসে সাংবাদিকদের নিয়ে আরটি’র বিশেষ সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় রাশিয়া টুডে (RT) বাংলাদেশি সাংবাদিকদের জন্য রাশিয়ান হাউস ইন বাংলাদেশের প্রধান মিলনায়তনে একটি বিশেষ সেমিনারের আয়োজন করে। এতে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

গতকাল ২৮ নভেম্বর, ঢাকায় রাশিয়ান হাউসের সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরটি ইন্ডিয়ার প্রোগ্রাম ডিরেক্টর মি. রুসলান ইমায়েভ এবং আরটি একাডেমির প্রধান মিস আন্না কোভতুনোভা। তাঁরা যথাক্রমে “সংবাদ কনটেন্টের মাধ্যমে দর্শকদের সম্পৃক্ত করা” (Engaging Audience Through News Content) এবং “আরটি একাডেমির সাথে শিক্ষামূলক সুযোগ” (Educational Opportunities with RT Academy) বিষয়ে উপস্থাপনা প্রদান করেন।

মি. ইমায়েভ বর্তমান পরিবর্তনশীল গণমাধ্যম পরিবেশে সংবাদ উপস্থাপন ও দর্শক-পাঠকদের সম্পৃক্ত করার কার্যকর পদ্ধতিগুলো তুলে ধরেন। অন্যদিকে, মিস কোভতুনোভা সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে আরটি একাডেমির অনলাইন ও সরাসরি প্রশিক্ষণসহ বিভিন্ন পেশাগত উন্নয়ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

স্বাগত বক্তব্যে রাশিয়ান হাউস ইন বাংলাদেশের পরিচালক মিস আলেকজান্দ্রা এ. খলেভনয় বক্তা ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং পেশাগত সংলাপ, গণমাধ্যম বিনিময় ও শিক্ষামূলক সুযোগের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা সাংবাদিকতা, গণমাধ্যমের বিষয়বস্তু এবং পেশাগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আরটি প্রতিনিধিদের কাছে প্রশ্ন করেন এবং বিস্তারিত উত্তর লাভ করেন।

অংশগ্রহণকারী সাংবাদিকরা বাংলায় সংবাদ ও অন্যান্য গণমাধ্যমের কনটেন্ট তৈরি ও প্রকাশের সম্ভাব্য সহযোগিতাসহ আরটির সঙ্গে ভবিষ্যতে আরও পেশাগত সম্পৃক্ততার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। আরটি একাডেমিও বাংলাদেশের সাংবাদিকদের জন্য অনলাইন ও সরাসরি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আগ্রহ প্রকাশ করে।

এই সেমিনারটি আরটি ও বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত মতবিনিময়, জ্ঞান বিনিময় এবং ভবিষ্যৎ সম্পৃক্ততার নতুন সম্ভাবনা সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি