বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
21 C
Dhaka

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই সর্বোচ্চ মানের প্রতীক হিসেবে পরিচিত। গ্রাহকদের দীর্ঘদিনের এই বদ্ধমূল ধারণাটি মূলত জাপানি ব্র্যান্ডের বাইক সরাসরি জাপান থেকে আসে বলে বিশ্বাস করে। তবে বিশ্ব মোটরসাইকেল শিল্পের বর্তমান বাস্তবতা ভিন্ন; এখন কোনো ব্র্যান্ডের পরিচয় কেবল উৎপাদনের দেশ দিয়ে নির্ধারিত হয় না।

​বর্তমানে হোন্ডা, ইয়ামাহা, সুজুকি ও কাওয়াসাকির মতো কোম্পানিগুলো জাপানি ব্র্যান্ড হলেও তাদের গবেষণা ও উন্নয়নের মূল ভিত্তি জাপানেই সীমাবদ্ধ থাকে না। উৎপাদন খরচ ও স্থানীয় সুবিধার কথা মাথায় রেখে কোম্পানিগুলো ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড বা ভিয়েতনামের মতো দেশে তাদের উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছে। ফলে বাংলাদেশের বাজারে জাপানি ব্র্যান্ডের যে বাইকগুলো পাওয়া যায়, তার বেশিরভাগই আসলে অন্য কোনো দেশে উৎপাদিত বা স্থানীয়ভাবে সংযোজিত।

​বিজ্ঞাপনে যখন ‘জাপানি প্রযুক্তি’ বা ‘জাপানি ইঞ্জিনিয়ারিং’ শব্দগুলো ব্যবহার করা হয়, তখন গ্রাহকদের মনে স্বাভাবিকভাবেই ধারণা তৈরি হয় যে বাইকটি জাপানের তৈরি। কিন্তু বাস্তবতা হলো, জাপানি প্রযুক্তিতে তৈরি মানেই পণ্যটি জাপানের মাটিতে প্রস্তুতকৃত নয়।

একজন সচেতন গ্রাহক হিসেবে এখন কেবল ব্র্যান্ডের নামের ওপর নির্ভর না করে বাইকের প্রকৃত উৎপত্তিস্থল, মালিকানাধীন ব্র্যান্ড, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, ফিচার, পারফরম্যান্স এবং সার্ভিস নেটওয়ার্ক যাচাই করে সিদ্ধান্ত নেওয়া জরুরি। তাই অন্ধভাবে নামের ওপর আস্থা না রেখে প্রযুক্তি ও মানের সঠিক মূল্যায়নের মাধ্যমেই সেরা বাইকটি বেছে নেওয়া উচিত।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

মাইক্রোসফট ৩৬৫ সেবা বিঘ্নিত: এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আউটলুক ও টিমসের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি...

সর্বশেষ

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রি বেড়েছে ১৫ শতাংশ

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম...

বিকল্প ব্যবস্থা ছাড়াই বন্ধ ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’-এর বিদ্যমান...

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন...

নিউরোসায়েন্সেস হাসপাতালে দেশের প্রথম মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ওয়াশিং প্ল্যান্ট স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপদ ও পরিবেশবান্ধব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত...

আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে দুই পদে জয় পেলেন শারমিন খান ঊর্মি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি