শনিবার, জুন ১৩, ২০২৬
27.8 C
Dhaka

স্মার্ট ডাকঘর প্রতিষ্ঠায় বিশাল অবকাঠামো ওসম্পদের যথাযথ ব‌্যবহার নিশ্চিত করতে হবে: জুনাইদ আহ্‌মেদ পলক

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট বাংলাদেশের জন‌্য স্মার্ট ডাক সেবা নিশ্চিত করতে যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। ওয়‌্যার হাউজ, চিলিং চেম্বার এবং যানবাহনসহ ডাকঘরের অব‌্যবহৃত বিশাল অবকাঠামোর সরকারি- বেসরকারি অংশীদারিত্বের মাধ‌্যমে যথাযথ ব‌্যবহার নিশ্চিত করতে পারলে ডাকঘরের অব‌্যাহত লোকসান কাটিয়ে ওঠার পাশাপাশি জনগণের জন‌্য স্মার্ট ডাক সেবা নিশ্চিত করা সম্ভব। স্মার্ট ডাকঘর প্রতিষ্ঠায় ডাকঘরের বিশাল অবকাঠামো ও সম্পদের যথাযথ ব‌্যবহার নিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রী গতকাল মঙ্গলবার ঢাকায় ডাকভবন মিলনায়তনে ডাক অধিদপ্তর আয়োজিত ‘ দেশের ডাকঘর সমূহে চিলিং চেম্বার কার্যকর ও ডাক সেবা সম্প্রসারণে বেসরকারী অংশীদারিত্ব: সম্ভাবনা ও চ‌্যালেঞ্জ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা এসব কথা বলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী স্মার্ট বাংলাদেশ রূপকল্পের সাথে তালমিলিয়ে স্মার্ট পোস্ট অফিস গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, কেবল মেইল ডেলিভারি নয় ডাকঘরকে সার্ভিস ডেলিভারি প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বে এবং আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয় এর দিক নির্দেশনায় ইতোমধ‌্যে ডাকঘরকে স্মার্ট সার্ভিস পয়েন্টে রূপান্তরের যাত্রা আমরা গত ২০ মার্চ থেকে শুরু করেছি। পর্যায়ক্রমে দেশের সকল ডাকঘরকে স্মার্ট সার্ভিস পয়েন্টে রূপান্তর করা হবে।
জনাব জুনাইদ আহমেদ পলক ডাক অধিদপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে সম্প্রতি বিভিন্ন গণমাধ‌্যমে প্রকাশিত প্রতিবেদনে পারুল বেগম নামের একজন গ্রাহকের ভোগান্তির দৃষ্টান্ত তুলে ধরে বলেন, গ্রাহকের সাথে যে কোন ধরনের প্রতারণা বরদাশত করা হবে না। তিনি সতর্ক উচ্চারণ করে বলেন, যে কোন মূল‌্যে ডাকঘরের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রী ডাকঘরের বিদ‌্যমান সম্পদের সুষ্ঠু ব‌্যবস্থাপনা নিশ্চিত করার মাধ‌্যমে ডাকঘরের আয় বাড়ানোর সুযোগ কাজে লাগাতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে পরামর্শক্রমে করণীয় নির্ধারণের নির্দেশ প্রদান করেন। সে লক্ষ‌্যে আগামী জুলাই মাস থেকে কাজ শুরু করার দৃঢ় আশাবাদ ব‌্যক্ত করেন। তিনি বলেন,যুক্তরাজ‌্য,সৌদি আরব, থাইল‌্যান্ড এবং প্রতিবেশি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডাকঘরকে সময়োপযোগী সেবা প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।

অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদার, মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লা্ইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম‌্যান ড. মো: মহিউদ্দিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্মসচিব সাইদা আফরোজ, কুরিয়ার সার্ভিস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হাফিজুর রহমান, ই-ক‌্যাব পরিচালক আবদুল ওয়াহেদ তমাল, বাংলাদেশ অনবোর্ড কুরিয়ার সংগঠনের সভাপতি এম আকতারুজ্জান এবং ই ক‌্যাব কুরিয়ার সার্ভিস, ফসল, রকমারিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ মতামত ব‌্যক্ত করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি