শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
27 C
Dhaka

লুনা শামসুদ্দোহা ছিলেন আইসিটি খাতের নারী উদ্যোক্তাদের অনুকরণীয় দৃষ্টান্ত

টেকভিশন২৪ প্রতিবেদক: তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন তথ্যপ্রযুক্তি খাতে নারীদের এগিয়ে নেওয়ার পাশাপাশি নারীর ক্ষমতায়নে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে গেছেন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা লুনা শামসুদ্দোহা। 

প্রতিমন্ত্রী আজ ভার্চুয়াল প্লাটফর্মে বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি )র প্রতিষ্ঠাতা সভাপতি ও দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম‌্যান লুনা শামসুদ্দোহার স্মরণসভায় একথা বলেন ।

বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

সরকা‌রের ই‌-জি‌পি সি‌স্টেমসহ অন‌্যান‌্য প্রক‌ল্পে লুনা শাম‌সু‌দ্দোহার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ ক‌রে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বিগত ১২ বছ‌রে আই‌টি ও আই‌টিএস খাতে সরকা‌রের পাশাপা‌শি বেসরকা‌রি ক্ষেত্রকে সম্মান ও মর্যাদার আস‌নে অ‌ধি‌ষ্ঠিতকর‌নে তার ভূ‌মিকা ছিল অনস্বীকার্য।

বিডব্লিউআইটি`র সভাপতি অধ‌্যাপক ড. লাফিফা জামালের সভাপতি‌ত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী প‌রিচালক পার্থপ্রতিম দেব, বাংলা‌দেশ ক‌ম্পিউটার স‌মি‌তির সভাপ‌তি শহীদ উল মুনীরসহ আইটি খাত সংশ্লিষ্ট নেতৃবর্গ বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন লুনা শামসুদ্দোহা অত‌্যন্ত বিনয়ী, প‌রিশ্রমী, নারী নেতৃত্ব ও শুধু সফল নারী উদ্যোক্তাই ছিলেন না, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীদের সম্পৃক্ত করার ক্ষেত্রে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র।

আই‌সি‌টি প্রতিমন্ত্রী ব‌লেন, তথ‌্যপ্রযু‌ক্তি খা‌তে আইন প্রনয়ন থে‌কে শুরু ক‌রে কৌশলপত্র গ্রহণ, নী‌তি‌নির্ধারনী বেঠক, নতুন প্রকল্প ও উ‌দ্যো‌গের সা‌থে সরাস‌রি সম্পৃক্ত ছি‌লেন লুনা শামসুদ্দোহা। 

এছাড়াও শুধু মাত্র একজন আই‌টি উদ্যোক্তাই নয়, ডি‌জিটাল বাংলা‌দেশ বি‌নির্মা‌নের একজন স‌ক্রিয় যোদ্ধা ও নেতা এবং আইসিটি খাতের নারী উদ্যোক্তাদের অনুকরণীয় দৃষ্টান্ত ছিলেন।

প‌রে ভার্চুয়া‌লি সংযুক্ত সক‌লেই লুনা শাম‌সোদ্দুহার আত্মার মাগ‌ফেরাত কামনা ক‌রে দোয়া ও মোনাজাত করেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি