বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
25.8 C
Dhaka

লাইকি ক্রিয়েটরদের পুরস্কার অর্জন

টেকভিশন২৪ ডেস্ক: ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’ -এ ‘বেস্ট শর্ট ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ২০২০’ পুরস্কার অর্জন করেছেন লাইকি ক্রিয়েটর নুসান তাসিম এবং মারজিয়া মিমি। জনপ্রিয় তারকাদের সমাগমে চ্যানেল আই বিল্ডিংয়ের চেতনা চত্বরে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তারা এই পুরস্কার গ্রহণ করেন। বিভিন্ন মূলধারার এবং অনলাইন সৃজনশীল কন্টেন্ট প্ল্যাটফর্মে অসাধারণ কৃতিত্ব প্রদর্শনের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।

দুইটি আজীবন সম্মাননা পুরস্কারসহ মোট ২৩টি বিভাগে সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০ প্রদান করা হয়। বিশিষ্টজনদের সমন্বয়ে গঠিত একটি জুরি-বোর্ড সেরা চলচ্চিত্র, সেরা নাটক, সেরা পরিচালক, সেরা অভিনেতা এবং আরও অন্যান্য বিভাগে বিজয়ী নির্ধারণ করেন। রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম এবং প্রাক্তন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহমেদ পলক।

নুসান তাসিম বলেন, ‘যেকোন সৃজনশীল প্রচেষ্টার জন্য স্বীকৃতি পেলে সবসময়ই অনেক ভালো লাগে। সেফকিপার এবং চ্যানেল আই দ্বারা বেস্ট শর্ট ভিডিও কনটেন্ট ক্রিয়েটর হিসাবে নির্বাচিত হয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এবং এর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

মারজিয়া বলেন, ‘প্রথমে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যিই আমাকে এমন সম্মানজনক পুরষ্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। এই অর্জন আমাকে আরও বেশি দায়িত্বশীল হতে এবং আমার ফলোয়াররা আমার কাছ থেকে যেমনটি প্রত্যাশা করে, সে ব্যাপারে আরও বেশি মনযোগী হতে অনুপ্রাণিত করেছে। সেফকিপার এবং চ্যানেল আইকে এজন্য অসংখ্য ধন্যবাদ।’

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি