শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
27 C
Dhaka

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ‘অনলাইন স্টোর’ এসম্যানেজার

টেকভিশন২৪ ডেস্ক: ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী-উদ্যোক্তাদের দৈনন্দিন ব্যবসা পরিচালনার অ্যাপ এস-ম্যানেজার তাদের অন্যতম ফিচার ‘অনলাইন স্টোর’-এর উদ্বোধন করেছে।

সম্প্রতি রাজধানী ঢাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এর উদ্বোধন ঘোষণা করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মো. মাসুদুর রহমান, স্টার্ট আপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী টিনা এফ জাবিন, সেবা প্ল্যাটফর্ম লিমিটেড-এর সিওও ইলমুল হক সজীব, সেবা প্ল্যাটফর্ম লিমিটেড এর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ এমএসএমই বিজনেস আব্দুর রহমান তন্ময় এবং এস ম্যানেজারের কর্মকর্তা এবং ব্যবহারকারীবৃন্দ।

‘অনলাইন স্টোর’ ক্ষুদ্র এবং মাঝারি  ব্যবসায়ীদের জন্য এমন একটি যুগোপযোগী ফিচার যার মাধ্যমে ব্রিক অ্যান্ড মর্টার ব্যবসায়গুলোর জন্য অনলাইনে ব্যবসা করার দ্বার উন্মুক্ত হয়ে যায় মাত্র ১ মিনিটে। 

কাস্টমার লিংকে ক্লিক করার মাধ্যমে অনলাইন স্টোর-এ পৌঁছে অনলাইনে অর্ডার করতে পারবে যেকোনো সময়, পেমেন্ট লিংক-এর মাধ্যমে অনলাইনে টাকা পরিশোধ করতে পারবে আরও সহজে।

গত বুধবার তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ১৪ মাস আগে যাত্রা শুরু করার সময় আমরা এস-ম্যানেজারের সাথে ছিলাম এবং এমএসএমই ব্যবসায়গুলির জন্য উপকারী হবে এমন যেকোনো উদ্যোগের সাথে থাকবো আমরা।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. মো. মাসুদুর রহমান বলেন, আমাদের নিশ্চিত করতে হবে কেবল শহুরে জনগোষ্ঠী নয়, সারা বাংলাদেশ ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীগণ ডিজিটাল অন্তর্ভুক্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে।

স্টার্ট আপ বাংলাদেশের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা টিনা এফ জাবিন বলেন, আর্থিক অন্তর্ভুক্তি প্রক্রিয়াতে এমএসএমদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এস-ম্যানেজারের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের সিইও আদনান ইমতিয়াজ হালিম, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের সিওও জনাব ইলমুল হক সজিব এস-ম্যানেজারের আগামী দিনের পথ চলা ও লক্ষ্যের কথা জানান।

অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপনের পাশাপাশি এস-ম্যানেজার-এর ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অফ বিজনেস আবদুর রহমান তন্ময় এস ম্যানেজারের থিম সং উন্মুক্ত করেন।  

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি