বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
21 C
Dhaka

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ এর ধরন নির্ধারণে চুক্তি

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দেশের দ্বিতীয় স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ কেমন হবে তা ঠিক করতে ফ্রান্সের এক প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগ দিয়েছে সরকার।

প্রাইস ওয়াটার হাউজ কুপার্স অ্যাডভাইজরি, এসএএস’ নামে প্রতিষ্ঠানটির সঙ্গে মঙ্গলবার চুক্তি করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ( বিএসসিএল )।

ঢাকায় বিএসসিএলের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসসিএলের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক শাহরীয়ার আহমেদ চৌধুরী এবং প্রাইস ওয়াটার হাউজ কুপার্স অ্যাডভাইজরি, এসএএস এর পক্ষে প্রতিষ্ঠানটির পার্টনার পিডব্লিউসির স্পেস প্রাকটিস লিডার ড. লুইগি স্ক্যাটিয়া চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনলাইনে চুক্তি স্বাক্ষর শেষে শাহরীয়ার আহমেদ চৌধুরী চুক্তিপত্রটি গভমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর (পিডব্লিউসি) বাংলাদেশের সহযোগী পরিচালক সুপর্ণা রায়ের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যোগদান করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ আফজাল হোসেন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসিএলের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। এছাড়া অনুষ্ঠানে বিএসসিএলের পরিচালনা পর্ষদের সদস্যরাসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

স্যাটেলাইটের প্রকৃতি ও ধরন নির্ধারণে স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণের আগে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য যথাযথ দরপত্র প্রক্রিয়ায় প্রাইস ওয়াটার হাউজ কুপার্স অ্যাডভাইজরি, এসএএসকে নির্বাচিত করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

সর্বশেষ

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

টেকভিশন২৪ ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে আনুষ্ঠানিকভাবে নতুন গ্লোবাল...

ইন্টারনেটের নতুন দর নির্ধারণ

টেকভিশন২৪ ডেস্ক: উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি