সোমবার, আগস্ট ৩, ২০২৬
30.5 C
Dhaka

দুই মাসে ১ লাখ পণ্য ডেলিভারি করেছে ধামাকাশপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশব্যাপী সাশ্রয়ী দামে দ্রুততম সময়ে গ্রাহকের দ্বারপ্রান্তে পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে গত বছর যাত্রা শুরু করে ধামাকাশপিং ডটকম। অল্প সময়ে মূল্যছাড়, অফার, কমমূল্যে সেরা পণ্য দ্রুত ও সঠিক সময়ে গ্রাহকের হাতে তুলে দেয়ায় ইতোমধ্যে দেশের জনপ্রিয় ই-কমার্স প্লাটফর্ম হয়ে উঠেছে ধামাকাশপিং।

সেই ধারাবাহিকতায় গত ১৫ জানুয়ারি প্রতিষ্ঠানটি সফল ভাবে এক লাখ পণ্যের ডেলিভারি সম্পন্ন করার মাইলফলক পেরিয়েছে। মাত্র কয়েকদিনেই এক লাখ পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দেয়ায় কেক কেটে প্রতিষ্ঠানটি এই মাইলফলক উদ্যাপন করেছে।

ধামাকাশপিং ডটকমের কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানা জানান, নিজেদের ইকোসিস্টেম তৈরির মাধ্যমে পুরো ই-কমার্স খাতকে পাল্টে দেয়ার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে ধামাকাশপিং। নতুন বছরে প্রাইমশপের মাধ্যমে দেশব্যাপী আরো দ্রুত পণ্য পৌঁছে দেওয়া সম্ভব।

ডেলিভারি টাইমলাইন ঠিক রাখতে ইকোসিস্টেম হিসেবে বছরের শুরুতেই রাজধানীর তেজগাঁও এলাকায় ৭৮০০ স্কয়ার ফিটের ওয়্যারহাউজ চালু করেছে। তাদের প্রত্যাশা, এখন থেকে প্রতি মাসেই এক লাখের বেশি পণ্য গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবেন।

ধামাকা প্রাইমশপে ডিসকাউন্টে অর্ডার দিয়ে সঙ্গে সঙ্গেই দোকান থেকে পণ্য বুঝে নিতে পারছেন গ্রাহকরা। এ ছাড়া দোকান থেকে পণ্য সংগ্রহ করতে না চাইলে, সেইম ডে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। গ্রাহকের আশপাশের প্রাইমশপ থেকে প্রয়োজনীয় গ্রোসারি, এক্সেসরিজ, মোবাইল, ইলেকট্রনিকসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যায়। স্টোর পিক-আপ অথবা হোম ডেলিভারি, যে কোনো উপায়েই পণ্য কেনার সুযোগ আছে ধামাকা প্রাইমশপে।

হোম ডেলিভারির ক্ষেত্রে নিজ এলাকায় পণ্য একই দিনে পেয়ে যান গ্রাহকরা। নিজ এলাকার বাইরে অর্ডার করলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা ও এক জেলা থেকে অন্য জেলায় ৩-৫ দিনের মধ্যে ডেলিভারি দেয় ধামাকাশপিং।  গ্রাহকদের আস্থায় শিগগিরই ধামাকা প্রাইম শপে যুক্ত হচ্ছে মিনা ক্লিক, লিটল ইন্ডিয়ার মত প্রতিষ্ঠান।

এই সপ্তাহের জনপ্রিয়

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

সর্বশেষ

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি