বুধবার, জুলাই ১৫, ২০২৬
26.9 C
Dhaka

নগদ নিয়ে এলো ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্ট

টেকভিশন২৪ ডেস্ক: মুসলমান ব্যবহারকারীদের লেনদেন পুরোপুরি ইসলামি শরিয়াহভিত্তিক করার লক্ষ্যে মোবাইল আর্থিক সেবা নগদ নিয়ে এলো ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্ট। ব্যবসায়ীরা এই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করলে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের অর্থ সম্পূর্ণ শরিয়াহসম্মতভাবে লেনদেন নিশ্চয়তা পাবেন।

সেবাটি চালুর মাত্র তিন দিনেই দারুণ সাড়া পেয়েছে নগদের ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্ট। দেশের প্রথম ও একমাত্র মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে আলাদা ইসলামিক এমএফএস চালু করে নগদ। প্রতিষ্ঠানটির ইসলামিক অ্যাকাউন্ট সম্পূর্ণ শরিয়াহ পর্যবেক্ষক কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। ‘নগদ ইসলামিক’ মোবাইল অ্যাকাউন্টটির মাধ্যমে গ্রাহকেরা খুব সহজেই সুদমুক্ত ও শরিয়াহসম্মত উপায়ে নিজস্ব তহবিল পরিচালনা করতে পারছেন, যা তাঁদের ধর্মীয় মূল্যবোধ ও বিধানকে সংরক্ষণ করছে।

এই অ্যাকাউন্টের অর্থ সবসময়ই কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের ইসলামি ব্যাংকিংয়ে রক্ষিত থাকে। ফলে গ্রাহককে কোনোরকম সুদ গ্রহণ বা ইসলামে অননুমোদিত লেনদেন করতে হয় না। তবে এতদিন ইসলামিক কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট না থাকায় ব্যবহারকারীরা ধর্মীয় উপায়ে পেমেন্ট করতে একটু সমস্যার মধ্যে পড়তেন। এবার ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্ট এনে লেনদেনের আরেকটি মাইলফলক স্পর্শ করল দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।

যেকোনো ব্যবসায়ী খুব সহজে নগদের নির্দিষ্ট একটি লিংকে (https://nagadislamic.com.bd/en/islamic-merchant-onboarding-form/) গিয়ে তথ্য প্রদান করে মার্চেন্ট হওয়ার আবেদন করতে পারবেন। তার তথ্য ও ট্রেড লাইসেন্স যাচাই করে নগদ কর্তৃপক্ষ অ্যাকাউন্ট প্রদান করবেন। একটি ট্রেড লাইসেন্সের বিপরীতে একটিই মার্চেন্ট অ্যাকাউন্ট করা যাবে। খুব দ্রুতই সাধারণ মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্টে পরিবর্তনের পদ্ধতিও নিয়ে আসবে নগদ।

ক্রেতা যখন কেনাকাটার পেমেন্ট সম্পন্ন করবেন, তখন তা সরাসরি নগদ ইসলামিকের একটি শরিয়াহসম্মত ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট-এ জমা হয়। তারপর তা মার্চেন্টের ব্যাংক অ্যাকাউন্ট-এ পাঠানো হয়। ইসলামিক মার্চেন্টের পুরো ফান্ড ইসলামিক ও শরিয়াহসম্মত উপায়ে নিয়ন্ত্রণ করা হয়।  নগদ ইসলামিকের সকল কার্যক্রম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে।

ইসলামি শরিয়াহভিত্তিক মার্চেন্ট অ্যাকাউন্ট চালুর বিষয়ে নগদ-এর নির্বাহী পরিচালক ও শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল হক বলেন, ‘আমরা চাই প্রত্যেক মুসলিম যেন ইসলামি শরিয়াহসম্মত জীবনযাপন করতে পারেন। আমাদের ধর্মে সুদকে হারাম করা হয়েছে। তাই আমরা এমনভাবে এই অ্যাকাউন্টগুলো পরিচালনা করি, যা আমাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী চলতে সহায়তা করবে।’

ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্ট শুরুর ঘোষণার পরই দারুণ সাড়া পেয়েছে নগদ। পাশাপাশি চার বছর ধরেই গ্রাহকেরা নগদ ইসলামিক অ্যাকাউন্ট ব্যবহার করছেন। সেবাটি নিতে আগ্রহী গ্রাহকেরা খুব সহজেই তাঁদের নিয়মিত নগদ অ্যাপকে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তর করতে পারছেন। সে ক্ষেত্রে নগদ অ্যাপে ‘আমার নগদ’ অপশনে ক্লিক করে, অ্যাকাউন্টের ধরন হিসেবে ‘নগদ ইসলামিক’ অপশনে ক্লিক করলেই চলমান অ্যাপটি ইসলামি অ্যাকাউন্টে পরিবর্তিত হয়ে যাবে।

নগদ অ্যাপের রং সবুজ হলেই একজন গ্রাহক বুঝতে পারবেন, তাঁর অ্যাকাউন্টটি সফলভাবে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তরিত হয়েছে। ঘরে বসে মাত্র কয়েক সেকেন্ডেই বিনামূল্যে অ্যাকাউন্টটির সব সেবা উপভোগ করতে পারছেন গ্রাহকেরা।

নগদ ইসলামিক অ্যাকাউন্ট থেকে গ্রাহকেরা ডিজিটাল পদ্ধতিতে তাঁদের জাকাত ও সব দান-সদকা প্রদান করতে পারছেন। এ ছাড়া খুব সহজেই পবিত্র হজ ও ওমরাহর যাতায়াতসহ অন্যান্য খরচ এই অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যায়। এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই তাদের ইসলামিক জীবন বিমার পেমেন্টও করতে পারছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি