শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
31 C
Dhaka

দেশজুড়ে ১৩ জন পেলেন ভিভোর স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: নতুন বছরে ভিভোর উপহার পেলেন ১৩ জন স্মার্টফোনপ্রেমী। ‘নিউ ইয়ার সারপ্রাইজ ক্যাম্পেইন’ অফারে ভাগ্যবান ১৩ জন পেয়েছেন ভিভোর ভি ও ওয়াই সিরিজের স্মার্টফোন। বছরের প্রথম দিনই ওই সারপ্রাইজ অফারের খবর জানায় গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। অফারে ছিল একটি স্মার্টফোন কিনে আরেকটি স্মার্টফোন কেনার সুযোগ। গত ১ জানুয়ারি শুরু হওয়া অফারটি শেষ হয় গত ২০ জানুয়ারি।

সারাদেশের মানুষ অফারটিকে সাদরে গ্রহণ করেছেন। অফারের আওতায় দেশের বিভিন্ন এলাকা থেকে ১৩ জন ভাগ্যবান জিতে নিয়েছেন ভিভোর স্মার্টফোন। এরমধ্যে ১২ জন পেয়েছেন ওয়াই সিরিজের স্মার্টফোন ও একজন পেয়েছেন ভি সিরিজের স্মার্টফোন।

অফারের আওতায় লটারিতে রাজধানীর বাসিন্দা সজল পেয়েছেন ভি২৯ই। এছাড়া খুলনা ঝিনাইদহের মিতু, শ্রীমঙ্গলের রাহাত, ঝালকাঠির রাব্বি, ধানমন্ডির জহির আহমেদ পেয়েছেন ওয়াই২৭এস। পাবনার মো. মিজানুর রহমান এবং মোঃ আদনান পেয়েছেন ওয়াই৩৬। কিশোরগঞ্জের মোঃ ইমন এবং সাগরী রানী দত্ত, মাদারীপুরের চৈতি, মোঃ সুমন, রাহাত এবং মোঃ শাকিল পেয়েছেন ওয়াই ১৭এস।   

‘নিউ ইয়ার সারপ্রাইজ ক্যাম্পেইন’ এ ছিল ভিভোর ভি ও ওয়াই সিরিজের ছয়টি স্মার্টফোনের জন্য হট সেল অফার। ভিভো ভি২৯, ভি২৯ই, ওয়াই৩৬, ওয়াই২৭এস, ওয়াই১৭এস, ওয়াই০২টি স্মার্টফোনে মিলেছে এই বিশেষ অফার। এই ছয়টি স্মার্টফোন কিনলেই সুযোগ ছিল লাকি ড্রতে অংশগ্রহণের। ওই ১৩ জন ভাগ্যবান ব্যক্তি লাকি ড্র তে জিতে নিয়েছেন ভিভোর আকর্ষনীয় স্মার্টফোন।

শুভেচ্ছা বার্তা লিখে উপহার জিতলেন ১৬ জন

‘নিউ ইয়ার সারপ্রাইজ ক্যাম্পেইন’ এর পাশাপাশি ভি ফ্যানদের জন্য বেস্ট উইশ ক্যাম্পেইন শুরু করে ভিভো। দেশের যেকোনো ভিভোর অথোরাইজড ব্র্যান্ডশপে নতুন বছরে নিজের অনুভূতি বা শুভেচ্ছা বার্তা লিখে বিশেষ উপহার জিতে নিয়েছেন ১৬ জন। বিজয়ী ১৬ জন পেয়েছেন স্মার্টওয়াচ, নেকব্যান্ডসহ আকর্ষণীয় পুরস্কার।   

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি