বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
27 C
Dhaka

দক্ষ জনশক্তি তৈরির এক দশকে “বিআইটিএম” ৫০ হাজারের বেশি ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়েছে

টেকভিশন২৪ ডেস্ক: সফটওয়্যার সেবাখাতে দেশে দক্ষ জনশক্তি তৈরি ও তথ্যপ্রযুক্তিতে ফ্রিল্যান্সিং-এ ক্যারিয়ার গড়তে ইচ্ছুক ব্যক্তিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার জন্য নিরভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর অঙ্গ প্রতিষ্ঠান বেসিস ইন্সটিটিউট অব টেকনোলোজি এন্ড ম্যানেজেমেন্ট (বিআইটিএম)। দেশে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণে এক দশক পূর্ণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে দেশের ৫০ হাজারের বেশি ব্যক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলেছে বিআইটিএম।

বিআইটিএম মনে করে, দক্ষ মানবসম্পদ গড়তে না পারলে দেশে অর্থনৈতিক উন্নয়ন অসম্ভব। জনশক্তি দক্ষতাসম্পন্ন হলে বিদেশি বিনিয়োগকারীরা সহজেই আকৃষ্ট হন। তথ্যপ্রযুক্তিতে মানবসম্পদ তৈরিতে ২০১২ সালে বিআইটিএম প্রথম প্রশিক্ষণ দিতে শুরু করে। ২০১৩ সালে ভুটান সরকারের আমন্ত্রণে সেখানে দক্ষতা উন্নয়নে কাজ করে।

বেসিস ইন্সটিটিউট অব টেকনোলোজি এন্ড ম্যানেজেমেন্ট (বিআইটিএম) এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পরিচালক তালুকদার মোহাম্মাদ সাব্বির বলেন, তরুনরা আসলে দক্ষতা উন্নয়নের জন্য নির্ভরযোগ্য কোন প্রতিষ্ঠান বা কাউন্সিলরের অভাব বোধ করেন। এই সঠিক দিক নির্দেশনার অভাবে আসলে তাদের দক্ষতার সঠিক ব্যাবহার তারা অনেক সময় করতে পারেন না। বিআইটিএম থেকে আমরা চেষ্টা করি এই জায়গাতে তরুনদের সহযোগিতা করতে। আমাদের কাউন্সিলিং আওয়ারে যে কোনো তরুন এসে তাদের ক্যারিয়ার নিয়ে পরামর্শ পেতে পারেন। এই পরামর্শের জন্য আমাদের প্রশিক্ষনার্থী হওয়াটা বাধ্যতামূলক নয়। এর বাইরেও তরুনদের শুধুমাত্র বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের সাথে সাথে সফট স্কিলেও দক্ষতা অর্জন করতে উদবুদ্ধ করে থাকি।

এ বিষয়ে জানতে চাইলে বিআইটিএমের পরিচালক ও বেসিস সভাপতি আলমাস কবীর বলেন, এখান থেকে ট্রেইনিং নেওয়া শিক্ষার্থীদের ৭১% বর্তমানে দেশে এবং বিদেশে বিভিন্ন সফটওয়ার এবং আইটি সেবাখাতে চাকরী করেন বা ফ্রিল্যাঞ্চিং এর সাথেও যুক্ত। সম্প্রতি আমরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা শুরু করেছি। এ ছাড়া ব্রিটিশ কম্পিউটার সোসাইটির সঙ্গে যৌথভাবে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বিআইটিএম।

বিআইটিএমের পরিচালক ফারহানা এ রহমান বলেন, বিআইটি এম তথ্যপ্রযুক্তি বিভাগের এল আইসিটি প্রকল্পের সাথে যৌথভাবে দেশে প্রথমবারের মত সার্টিফিকেশনের কাজ শুরু করেছে। বিআইটিএম পাবলিকেশন এর কাজও প্রায় শেষ পর্যায়ে। এখন থেকে নিয়মিত আইটি এবং প্রোগ্রামিং সংক্রান্ত বই ও জার্নাল বের হবে। শুরু হবে ডিপ্লোমা প্রোগাম ও বিশেষ অনলাইন ট্রেনিং। পরিকল্পনায় রয়েছে নিজস্ব ডিপ্লোমা প্রোগ্রাম ও কনটেন্ট বেজড লার্নিং শুরু করার।

বিআইটিএম ব্যবস্থাপনা পরিচালক শোয়েব এ রহমান বলেন, বিআইটিএমের সব সম্পদ হচ্ছে এখানকার দক্ষ প্রশিক্ষকেরা। তাঁরা সফটওয়্যার সেবাখাতের অভিজ্ঞতাসম্পন্ন। বিআইটিএমসবসময়ে মানসম্মত প্রশিক্ষণ বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ।

বিআইটিএম গত এক দশকের পথচলায় অ্যাসোসিও পুরস্কারসহ বেশকিছু অর্জন রয়েছে প্রতিষ্ঠানটির। দক্ষ মানবসম্পদ গড়তে প্রশিক্ষণ ছাড়াও টেক আড্ডা, সেমিনারসহ নানা আয়োজন করে থাকে বিআইটিএম।

বিআইটিএমের বিভিন্ন কোর্সে ভর্তি বা প্রয়োজনীয় তথ্য পেতে (http://bitm.org.bd) বা (https://www.facebook.com/BASIS.BITM/) লিংকে যেতে পারেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি