বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
25.6 C
Dhaka

ডিজিটাল গ্রাহক সেবা প্ল্যাটফর্ম চালু করলো মেটলাইফ বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহক অভিজ্ঞতাকে উন্নত করার লক্ষ্যে একটি প্রতিষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব সুবিধা প্রদান করতে পারে, তার মধ্যে রয়েছে স্বাচ্ছন্দ্য ও সহজলভ্যতা। গ্রাহকদের বিমা অভিজ্ঞতাকে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার ধারাবাহিকতায় ‘স্মার্ট কাস্টমার পোর্টাল’ নামে নতুন ডিজিটাল গ্রাহক সেবা প্ল্যাটফর্ম চালু করেছে মেটলাইফ।

স্মার্ট কাস্টমার পোর্টাল ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা যেকোনো সময় যেকোনো স্থান থেকে তাদের বিমা পলিসি সম্পর্কিত তথ্য অনলাইনে জানতে পারবেন। পোর্টালটি দিন-রাত ২৪ ঘণ্টার জন্য উন্মুক্ত এবং ইন্টারনেট সংযোগ সম্বলিত যেকোনো ডিভাইস (ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল ফোন এবং ট্যাবলেট) ব্যবহার করে এটি ব্যবহার করা সম্ভব।

পলিসি স্ট্যাটাস, মেয়াদপূর্তির তারিখ, প্রিমিয়াম দেওয়ার তারিখসহ গ্রাহকদের বিমা পলিসি সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য এই পোর্টাল থেকে পাওয়া যাবে। সেই সাথে এটি গ্রাহকদের আয়কর রিটার্নের উদ্দেশ্যে বার্ষিক প্রিমিয়াম পেমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করা এবং অনলাইনে নিরাপদে প্রিমিয়াম পরিশোধ করতেও সহায়তা করবে।

স্মার্ট কাস্টমার পোর্টালে গ্রাহকদের নিরাপত্তা এবং তথ্যের গোপনীয়তা নিশ্চিত থাকে, কারণ শুধুমাত্র মেটলাইফ গ্রাহকরাই এই তথ্য দেখতে পারেন।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী আলা আহমদ, এফসিএ, বলেন, “মেটলাইফের উদ্দেশ্য গ্রাহকদের জন্য আরও সম্ভাবনীয় ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করা; এবং আমরা বিশ্বাস করি যে, গ্রাহকদেরকে ট্রেডিশনাল এবং ডিজিটাল উভয় মাধ্যমেই শ্রেষ্ঠ অভিজ্ঞতা এবং সেবা প্রদান করা এই উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। স্মার্ট কাস্টমার পোর্টালের স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতার মাধ্যমে গোটা দেশের গ্রাহকেরা এখন সুরক্ষিত ডিজিটাল পরিসরে আরও সুবিধাজনক এবং কার্যকরভাবে তাদের আর্থিক নিরাপত্তা ব্যবস্থাপনায় সক্ষম হবেন।”

স্মার্ট কাস্টমার পোর্টালটি ব্যবহার করা যাবে মেটলাইফ বাংলাদেশের ওয়েবসাইট এবং https://metlifebd.info/my-policy – এই লিঙ্কের মাধ্যমে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি