শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
31 C
Dhaka

দেশ সেরার স্বীকৃতি পেল ‘নগদ’

টেকভিশন২৪ ডেস্ক: ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-কে ‘বেস্ট ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অব ২০২০’ হিসেবে পুরস্কৃত করেছে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘বিজনেস ট্যাবলয়েড’।

লন্ডন থেকে প্রকাশিত বিজনেস ট্যাবলয়েড প্রতি বছর আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন আর্থিক সংস্থার যোগ্যতা ও দক্ষতার ভিত্তিততে পুরস্কৃত করে থাকে। নিখরচার এই পুরস্কার কোম্পানির আকার, অবস্থান, এবং মালিকানা নির্বিশেষে বিশ্বের সমস্ত সংস্থার জন্য উন্মুক্ত। এক দল গবেষক ও ম্যাগাজিনটির সম্পাদকীয় দলের একটি কমিটি দ্বারা মূল্যায়িতি হয়ে পুরস্কারের জন্য যেকোনো কোম্পানি মনোনীত হতে পারে। মনোনয়নের ক্ষেত্রে বিভিন্ন মানদণ্ড যেমন উদ্ভাবন, কৃতিত্ব এবং অবদানকে গুরুত্ব দেওয়া হয়।

বিজনেস ট্যাবলয়েডের এই স্বীকৃতি সম্পর্কে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘পুরষ্কারটি পেয়ে অবশ্যই আমরা আনন্দিত। এই পুরস্কারকে প্রযুক্তি ব্যবহার করে দেশের আর্থিক অন্তর্ভূক্তি বৃদ্ধির ক্ষেত্রে আমাদের বৃহত্তর উদ্যোগের স্বীকৃতি হিসেবে বিবেচনা করছি।

এরই মধ্যে দেশের সবচেয়ে দ্রুতবর্ধনশীল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মর্যাদা পাওয়া ‘নগদ’ গত অক্টোবর মাসে বিশ্বখ্যাত ইনক্লুসিভ ফিনটেক ৫০-এর কাছ থেকে বিশ্বসেরা ফিনটেক স্টার্টআপ হিসেবে স্বীকৃতি পেয়েছে। নভেম্বরে তথ্য প্রযুক্তিখাতের অলিম্পিকখ্যাত উইটসা ‘নগদ’-কে ডিজিটাল অপরচুনিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড দিয়েছে।

২০১৯ সালের মার্চে চালু হওয়া ‘নগদ’ ইতিমধ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মর্যাদা পেয়েছে। ‘নগদ’-এ এখন আড়াই কোটি সক্রিয় গ্রাহক রয়েছে যা দেশের এমএফএস ব্যবহারকারীদের ৩০ শতাংশ। নামমাত্র খরচের এমএফএস সেবা হিসেবে ‘নগদ’ ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। ‘নগদ’ থেকে সেন্ড মানি একেবারেই ফ্রি যা অন্য অপারেটরে প্রতি লেনদেনে ৫ টাকা।

তাছাড়া ক্যাশ-আউটের ক্ষেত্রে এক হাজার টাকায় চার্জ মাত্র ৯.৯৯ টাকা, যা ভ্যাটসহ ১১ টাকা ৪৯ পয়সা (অ্যাপ)। এর আগে কোভিডের শুরুতে ‘নগদ’ দেশের পাঁচ ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীদের হাজারে মাত্র ৬ টাকা খরচে ক্যাশ-আউট করার সুযোগ দিয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি