সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
25.7 C
Dhaka

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের মাধ্যমে প্রায় ২০০টি দাতব্য সংস্থায় দান করে বন্যার্তদের পাশে দাঁড়াতে পারেন সামর্থ্যবান ব্যক্তিরা।

মানুষের এমন উদারতার সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে এই লেনদেনের ওপর সব ধরনের সার্ভিস চার্জ বা মাশুল মওকুফ করেছে নগদ। এরফলে অনুদানের শতভাগ টাকাই নির্ধারিত দাতব্য সংস্থায় পৌঁছাবে। দাতা ব্যক্তিরা নগদ অ্যাপ ব্যবহার করে অথবা *১৬৭# ডায়াল করে সহজেই এই অনুদান দিতে পারবেন।

নগদ অ্যাপের মাধ্যমে অনুদান দিতে গ্রাহককে অ্যাপে ঢুকে ‘ডোনেশন’ আইকনটি ট্যাপ করতে হবে। এরপর পছন্দের পার্টনার বা সহযোগী সংস্থা ও অনুদানের পরিমাণ উল্লেখ করে পিন (PIN) নম্বর দিয়ে লেনদেনটি সম্পন্ন করতে হবে। বিকল্প হিসেবে গ্রাহকেরা ইউএসএসডি (USSD) কোড *১৬৭# ডায়াল করেও দান করতে পারবেন। এ ক্ষেত্রে ডায়াল করার পর অনুদান অপশনে গিয়ে পছন্দের দাতব্য সংস্থা ও অনুদানের পরিমাণ লিখে পিন নম্বরের মাধ্যমে লেনদেনটি নিশ্চিত করতে হবে।

নগদের প্রধান সহযোগী সংস্থাগুলোর মধ্যে রয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, বিদ্যানন্দ ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আল-মার্কাজুল ইসলামী, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম), জাগো ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন, কেকে ফাউন্ডেশন, তাসাউফ ফাউন্ডেশন, মিশন সেভ বিডি, শক্তি ফাউন্ডেশন এবং ফ্রেন্ডশিপ এনজিও।

এই উদ্যোগ সম্পর্কে নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “প্রয়োজনের সময় নগদের গ্রাহকেরা যাতে সহজেই আরেকজন মানুষের পাশে দাঁড়াতে পারে, সে জন্য দেশের শীর্ষস্থানীয় সব দাতব্য সংস্থা আমাদের প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে। দান করার ক্ষেত্রে গ্রাহকের লেনদেনের ওপর কোনো রকম ফি বা চার্জও রাখা হয়নি। মানবতার ডাকে সাড়া দেওয়া প্রতিষ্ঠানগুলোকে সর্বতভাবে সহযোগিতা করার মাধ্যমে প্রতিষ্ঠান হিসেবে নগদ তার দায়িত্ব পালন করছে।”

সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির লাখ লাখ মানুষ পানিবন্দী এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নগদ দেশের সব নাগরিককে এগিয়ে আসার এবং ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে জীবনরক্ষাকারী খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি