শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
31 C
Dhaka

তথ্যপ্রযুক্তি খাতে কর অব্যাহতির দাবি নবনির্বাচিত বেসিস নেতাদের 

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি খাতে কর অব্যাহতির দাবিতে অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে নবনির্বাচিত বেসিস কার্যনির্বাহী পরিষদ।

বেসিস কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২০২৬ দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্য দিবসে রোববার (১২ মে) বর্তমান সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কর অব্যাহতির মেয়াদ বাড়ানো সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সচিবালয়ে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বেসিসের পক্ষে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি এম রাশিদুল হাসান, সহ-সভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান।

এসময়ে আরও উপস্থিত ছিলেন বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাসরুর এবং সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরী হিমিকা।  

আলোচনায় কর অব্যাহতি বিষয়ে বেসিস প্রেসিডেন্টস ফোরাম কর্তৃক বেসিসের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিমের নেতৃত্বে গঠিত সাত সদস্য বিশিষ্ট কমিটির তৈরি তথ্য উপাত্তসহ একটি প্রতিবেদন দাখিল করা হয়।

অর্থ প্রতিমন্ত্রী মনোযোগের সঙ্গে এই যৌক্তিক আবেদন শোনেন এবং তিনি আশ্বস্ত করেন যে সম্ভাবনাময় এই আইসিটি খাতের গুরুত্ব বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি