সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
33.7 C
Dhaka

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর নবগঠিত সহায়ক কমিটির যাবতীয় কার্যক্রম স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ২২ সেপ্টেম্বর কমিটি গঠনের তথ্য জানানো হলেও মাত্র ছয় দিনের মাথায় মন্ত্রণালয়ের নির্দেশে কমিটির কার্যক্রম বন্ধ করা হলো।

আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ (১৩ আশ্বিন ১৪৩৩) বাণিজ্য মন্ত্রণালয়ের ‘বাণিজ্য সংগঠন-২’ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন।

প্রজ্ঞাপনে যা বলা হয়েছে
বাণিজ্য মন্ত্রণালয়ের স্মারক আদেশে বলা হয়, বেসিসের ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক স্মারকের (স্মারক নং-১০৬৩৬/২৬) ওপর ভিত্তি করে গঠিত সহায়ক কমিটির কার্যক্রম সরকারের নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে।

কমিটি গঠন ও প্রেক্ষাপট
দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিসের পরিচালনা সংক্রান্ত জটিলতায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ডব্লিউটিও অনুবিভাগ)-কে সংগঠনটির ‘প্রশাসক’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। প্রশাসনিক ও সাংগঠনিক কাজের সুবিধার্থে প্রশাসকের সহায়তায় গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্মারকপত্র (১০৬৩৬/২৬)-এর মাধ্যমে এই ‘সহায়ক কমিটি’ গঠনের বিষয়টি জানানো হয়েছিল। তবে কমিটি গঠনের সপ্তাহ না পেরোতেই বাণিজ্য মন্ত্রণালয় থেকে নতুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে এর কার্যক্রম স্থগিত রাখা হলো।

পরবর্তী আদেশ পর্যন্ত স্থগিত
প্রজ্ঞাপনে হঠাৎ কার্যক্রম স্থগিত করার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে প্রজ্ঞাপনের অনুলিপি বেসিসের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব, বেসিসের হেড অব সার্ভিস জান্নাতুল ফেরদৌসসহ বাণিজ্য মন্ত্রণালয়ের নীতি-নির্ধারক কার্যালয়গুলোতে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থার জন্য পাঠানো হয়েছে। নির্দেশনার ফলে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সহায়ক কমিটি কোনো প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সর্বশেষ

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি