শুক্রবার, জুলাই ৩, ২০২৬
32.2 C
Dhaka

চীনে আইফোন নিষিদ্ধের ৪৮ ঘণ্টায় অ্যাপলের ক্ষতি ২০০ বিলিয়ন ডলার

টিভি২৪ আইডেস্ক:  চীন সরকার আইফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে—এমন খবর প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার অ্যাপলের শেয়ার ২ দশমিক ৯ শতাংশ কমে গেছে। দুই দিনে প্রতিষ্ঠানটি ক্ষতি হয়েছে ২০০ বিলিয়ন ডলার। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অ্যাপলের পণ্যের অন্যতম বড় বাজার চীন। অ্যাপল গত বছর মোট আয়ের প্রায় এক পঞ্চমাংশই আয় করেছে চীনের বাজার থেকে। অ্যাপল দেশ অনুযায়ী আইফোন বিক্রির তথ্য প্রকাশ করে না, তবে গবেষণা সংস্থা টেকইনসাইটসের বিশ্লেষকরা অনুমান করেছেন, গত ত্রৈমাসিকে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনে বেশি আইফোন বিক্রি হয়েছে। অ্যাপল তাদের বেশিরভাগ আইফোন চীনা কারখানায় তৈরি করে।

গত বুধবার মার্কিন সংসবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলেছে, চীন সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহার নিষিদ্ধ করেছে এবং এবং সরকারের বিভিন্ন সংস্থার ব্যবস্থাপকেরা তাঁদের কর্মীদের এই নিষেধাজ্ঞার বিষয়টি বিভিন্ন চ্যাটিং গ্রুপ ও মিটিংয়ের মাধ্যমে অবহিত করেছেন।

যুক্তরাষ্ট্রের আরেক সংবাদমাধ্যম ব্লুমবার্গ গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, আইফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাটি প্রধান প্রধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সম্প্রসারিত করা হয়েছে। যেমন পেট্রোচায়না। এই প্রতিষ্ঠানটিতে কয়েক লাখ মানুষ কাজ করেন। এছাড়া চীনের অর্থনীতির বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে পেট্রোচায়না।

ব্যাংক অব আমেরিকার বিশ্লেষকরা গতকাল এক নোটে লিখেছেন, চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে বাজারে একটি নতুন স্মার্টফোন এনেছে। এটিকে জনপ্রিয় করতে আইফোনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র হুয়াওয়ের নতুন স্মার্টফোনের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান বলেন, চীনের নতুন স্মার্টফোনটি নিয়ে তদন্ত করা হচ্ছে। চিপের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চীনা প্রতিষ্ঠান এটি তৈরি করেছে কি না, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডটবিডি ডোমেইনের অনুমোদিত রিসেলার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ডোমেইন নিবন্ধন সেবায় যুক্ত হয়েছে ইন্টারনেট...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সর্বশেষ

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশি-বিদেশি ব্র্যান্ড ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মানসম্মত পণ্য...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন অফিসের কাজ, অনলাইন ক্লাস, স্টাডি কিংবা...

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১৩ নির্বাহী সদস্যকে বহিষ্কার

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) এর সাংগঠনিক শৃঙ্খলা,...

এটমিক রিপোর্টার্স বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট শামীমা, সেক্রেটারি শরীফুল

টেকভিশন২৪ ডেস্ক: বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি