রবিবার, জুলাই ১৯, ২০২৬
28.4 C
Dhaka

চীনে শাওমির অত্যাধুনিক প্রযুক্তি পণ্য উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিবারের মতো এবারও চীনে অত্যাধুনিক নতুন প্রযুক্তি পণ্য প্রদর্শনীর আয়োজন করলো শাওমি। এতে দেশটির প্রযুক্তিপ্রেমীদের বৃহৎ পরিসরে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অত্যাধুনিক প্রযুক্তি পণ্য তুলে ধরা হয়। এরমধ্যে রয়েছে শাওমি স্মার্ট ব্যান্ড ৯ প্রো, শাওমি ওয়াচ এস৪, শাওমি ম্যাস সিস্টেম বিই৩৬০০ প্রো, শাওমি স্মার্ট ডোর লোক এম৩০ সিরিজ এবং শাওমি টিভি প্রো মিনি এলইডি ২০২৫ সহ বেশকিছু অত্যাধুনিক ডিভাইস ও অন্যান্য উন্নত প্রযুক্তি পণ্যে ।

নতুন এসব পণ্যের মাধ্যমে শাওমি আবারও দৈনন্দিন জীবনযাপনে অধিকতর সুরক্ষার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো। অনুষ্ঠানে যেসকল গ্রাহকরা প্রাত্যহিক জীবনে স্বাস্থ্য সুরক্ষা প্রযুক্তি পণ্য পরিধানে স্টাইল ও কার্যকারিতা উভয় চান তাদের জন্য ১.৭৪ ইঞ্চি এমোলেড ডিসপ্লে ও ২১ দিন চলার সক্ষমতা সম্পন্ন ব্যাটারি সমৃদ্ধ শাওমি স্মার্ট ব্যান্ড ৯ প্রো ও নানামুখী সুবিধা সম্বলিত শাওমি স্মার্ট ওয়াচ বিশেষভাবে তুলে ধরা হয়।

প্রদর্শনিত উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে শাওমি মেশ সিস্টেম বিই৩৬০০ প্রো, শাওমির রাউটার আপনার বাসা-বাড়িতে কোন সমস্যা ছাড়া শক্তিশালী ও নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করবে। শাওমি এম৩০ স্মার্ট ডোর লক আধুনিক স্মার্ট বাড়িগুলোর নিরাপত্তার জন্য এক অনন্য উপকরণ। যার মাধ্যমে আপনার বাসস্থান থাকবে আরও বেশি নিরাপদ। শাওমি সবশেষ আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ টিভি শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ২০২৫ সিরিজ উচ্চতর ভিজ্যুয়াল স্পষ্টতা এবং স্মার্ট কার্যকারিতাসহ বাড়ির বিনোদন আরও বাড়িয়ে দিবে।

উন্মোচিত অত্যাধুনিক পণ্যগুলো গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও স্মার্ট, ব্যবহারবান্ধব, ফিটনেস টেকনোলজি, বিনোদন এবং যোগাযোগে সাহায্য করবে। এই অত্যাধুনিক প্রযুক্তি পণ্যগুলোতে শাওমি গ্রাহকরা আরও ভালো অভিজ্ঞতা পাবে। আগামী মাস থেকে চীনের গ্রাহকরা এই স্মার্ট পণ্যগুলো ব্যবহার করতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

টেকভিশন২৪ ডেস্ক: হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি