বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
28.6 C
Dhaka

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত গুও ওয়েংগুইকে যুক্তরাষ্ট্রে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অনলাইন অনুসারীদের কাছ থেকে শত কোটি ডলার হাতিয়ে নেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর এই সাজা ঘোষণা করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ফেডারেল আদালত রায়ে বলেন, বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সির নামে অনুসারীদের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করে তা ব্যক্তিগত বিলাসী জীবনযাপনে ব্যয় করেছেন গুও। আদালত তাকে সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড, প্রতারণা এবং অর্থপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করে।

রায় ঘোষণার সময় বিচারক আনালিসা টরেস বলেন, চীনে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশায় যারা গুওর ওপর আস্থা রেখেছিলেন, তাদের সেই বিশ্বাসের সুযোগ নিয়েছেন তিনি। মানুষের কাছ থেকে সংগৃহীত অর্থ তিনি নিজের বিলাসবহুল জীবনযাপনের জন্য ব্যবহার করেছেন।

আদালতকক্ষে রায় ঘোষণার সময় গুওর বহু সমর্থক উপস্থিত ছিলেন। গুও ওয়েংগুই ছাড়াও তিনি মাইলস গুও এবং হো ওয়ান কওক নামেও পরিচিত।

মামলার প্রসিকিউটরদের ভাষ্য, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে অনলাইন অনুসারীদের বিভিন্ন বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি প্রকল্পে যুক্ত করার মাধ্যমে ১০০ কোটি ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করেন গুও।

তদন্তে উঠে আসে, ওই অর্থ দিয়ে তিনি প্রায় ৫০ হাজার বর্গফুটের একটি বিলাসবহুল প্রাসাদ, ১০ লাখ ডলারের একটি ল্যাম্বরগিনি গাড়ি এবং ৩ কোটি ৭০ লাখ ডলারের একটি ইয়ট কিনেছিলেন।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি শন এস. বাকলি বলেন, বৈধভাবে ব্যবসা পরিচালনার সুযোগ থাকা সত্ত্বেও গুও হাজারো মানুষের বিশ্বাসকে নিজের লোভ চরিতার্থ করার জন্য ব্যবহার করেছেন।

তিনি আরও বলেন, ‘আজকের এই রায় প্রমাণ করে, খ্যাতি কিংবা সম্পদ কাউকেই আইনের ঊর্ধ্বে নিয়ে যায় না। যারা নিজেদের সম্পদ বাড়াতে সাধারণ মানুষ ও পরিবারকে প্রতারণার শিকার করে, তাদের কঠোর পরিণতির মুখোমুখি হতেই হবে।’

রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে চীনে বিপুল সম্পদের মালিক হয়েছিলেন গুও। একসময় দেশটির সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

তবে দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০১৭ সালে তিনি চীন ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। সেখানে গিয়ে নিজেকে চীনের কমিউনিস্ট পার্টির কড়া সমালোচক হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং প্রবাসী চীনা সম্প্রদায়ের মধ্যে বড় ধরনের অনলাইন অনুসারী গড়ে তোলেন।

এই সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননের মতো চীনবিরোধী প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন।

তবে গুও শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, অনুসারীদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ ব্যক্তিগত ভোগ-বিলাসে নয়, বরং চীনের রাজনৈতিক পরিবর্তন এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে ব্যয় করা হয়েছে। আদালত অবশ্য সেই দাবি গ্রহণ করেননি এবং দীর্ঘ শুনানি শেষে তাকে ৩০ বছরের কারাদণ্ড দেন। যমুনা টিভি অবলম্বনে

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

সর্বশেষ

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি