বুধবার, এপ্রিল ২২, ২০২৬
31 C
Dhaka

যেসব উইন্ডোজ ভার্সনে আপডেট দেবে না গুগল ক্রোম

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: অপারেটিং সিস্টেম, উইন্ডোজের দুটি ভার্সনে ক্রোমের আর আপডেট দেবে না গুগল। নিজেদের সাপোর্ট ফোরামে এ ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট। সেখানে বলা হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৩-এর শুরু থেকে উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ চালিত ডিভাইসে গুগল ক্রোমের আপডেট পাওয়া যাবে না।

এ সমস্যা থেকে মুক্তি পেতে উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীদের উইন্ডোজ আপগ্রেড করতে বলা হয়েছে। গুগল ক্রোমের ভি১১০ ভার্সন রোল আউট হলেই এই সমস্যায় পড়বেন পুরোনো ব্যবহারকারীরা।

আগামী বছরের ১০ জানুয়ারি উইন্ডোজ ৭ ও ৮.১ এর সাপোর্ট বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে আরেক মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। মূলত এ ঘোষণার পরই গুগলের পক্ষ থেকে ব্যবহারকারীদের অপারেটিং সিস্টেম আপগ্রেড করতে বলা হচ্ছে।

চাইলে উইন্ডোজের এই ভার্সনে গুগল ক্রোম ব্যবহার করা যাবে, তবে নতুন কোনো আপডেট মিলবে না। এতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে।

এদিকে এক ঘোষণায় মাইক্রোসফট তাদের ব্যবহারকারীদের উইন্ডোজ ১১ সাপোর্টসহ নতুন পিসি কেনার পরামর্শ দিয়েছে। বলা হচ্ছে, পুরোনো পিসিতে নতুন সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহার করলে সিস্টেম ধীর হয়ে যেতে পারে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি