শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
31 C
Dhaka

সোনায় মোড়ানো স্মার্টফোন!

টেকভিশন২৪ ডেস্ক: সোনায় মোড়ানো স্মার্টফোন বাজারে নিয়ে আসছে বিশ্বের বিলাসবহুল মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ভার্তু। মেটাভার্তু নামের এই ফোনটি হতে যাচ্ছে বিশ্বের বিলাসবহুল মোবাইল ফোনের মধ্যে একটি।

যুক্তরাজ্যর এই সংস্থা আগেও সোনার তৈরি ফোন বাজারে এনে আলোচনা সৃষ্টি করে।

মেটাভার্তু ফোনে রয়েছে ১৮কে সোনা ও হিমালয়ান অ্যালিগেটর লেদার ফিনিশ। ফোনের উপরিভাগ সোনায় মোড়ানো। এতে রয়েছে ১ টিবি স্টোরেজ এবং ১৮ জিবি র‌্যাম।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এতে থাকা ওয়েব৩ ফিচার। ওয়েব ৩ ইন্টারনেট উন্নয়নের ৩য় পর্যায়। যেখানে ওয়েবসাইট মালিকদের আধিপত্য থাকবে না। এখন যেমন তথ্যের আদান-প্রদানে তৃতীয়পক্ষ দেখার সুযোগ পাচ্ছে। এই ফিচারের ফলে কেউ ইচ্ছে করলে কারো ব্যক্তিগত তথ্য দেখতে বা পাচার করতে পারবে না।

ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। থাকছে ৬.৬৭ ইঞ্চি বড় অ্যামোলেড ডিসপ্লে, ৪,৬০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি সম্পর্কে এর চেয়ে বেশি তথ্য জানায়নি সংস্থাটি।

নতুন এই স্মার্টফোনের দাম অবাক করার মতো। মেটাভার্তু এন্ট্রি লেভেল মডেলের বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৭৭ হাজার টাকা। টপ মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৪১,০০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ লাখ টাকা। পাওয়ারফুল স্মার্টফোনটির বিক্রি শুরু হবে ৩ নভেম্বর থেকে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি